চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়লো সব ধরনের ভাতা-সম্মানী-অনুদানের অর্থ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ১৩, জুন ২০১৯
- সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A

সরকারি ভাতাপ্রাপ্তদের জন্য সুখবর নিয়ে এসেছে বাজেট। সব ধরণের ভাতা, সম্মানী ও অনুদান বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে বেশি ঝুঁকিগ্রস্ত অংশের দিকে লক্ষ্য রেখে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বলয় বাড়ানো হচ্ছে।

বাংলাদেশে এখন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংখ্যা দেড়শো। মুক্তিযোদ্ধা, বয়স্ক, প্রতিবন্ধী, দুস্থ নারী, চা শ্রমিক, বিধবা, তৃতীয় লিঙ্গসহ পিছিয়ে পড়া মানুষদের চাওয়া বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় চলতি অর্থবছরে বরাদ্দ ছিলো ৩২ হাজার ৪২২ কোটি টাকা। আগামী অর্থ বছরের বাজেটে সামাজিক সুরক্ষার আওতায় এ বরাদ্দ ৫ হাজার কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

চলতি বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সাড়ে ৭৩ লাখ মানুষ বিভিন্ন ভাতা পাচ্ছেন। প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আসবে ৮৭ লাখ মানুষ। বয়স্ক ভাতা না বাড়লেও ভাতাভোগীর সংখ্যা ৪০ লাখ থেকে বাড়িয়ে ৪৪ লাখ এবং বরাদ্দ ২ হাজার ৪শ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৪৬০ কোটি টাকা করা হবে। ভাতার হার ও ভাতাভোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি মুক্তিযোদ্ধা ভাতা ১০ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। বাড়ছে প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের বৃত্তির টাকাও।

অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা বলয়কে নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে জোর দেয়া হয়েছে ভাতাভোগী ও ভাতার পরিমাণ বাড়ানোর বিষয়ে। চরাঞ্চল, নদী ভাঙন এলাকা তথা দরিদ্র মানুষদের জীবন মান উন্নয়নে সমন্বিত কর্মসূচির কথাও বলছেন অর্থনীতিবিদরা। তবে সামাজিক সুরক্ষার আওতায় প্রতিবছর বরাদ্দ বাড়লেও প্রকৃত বরাদ্দ বাড়ছে কি না এবং বরাদ্দকৃত অর্থ যথাযথ দরিদ্র জনগোষ্ঠীর হাতে পৌঁছচ্ছে কিনা সেই প্রক্রিয়ার নজরদারসহ বিষয়গুলো আমলে নেয়ার দাবি রাখে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

ট্যাগ: বাজেটসরকারি ভাতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবি সিনেটে নূর-শোভনসহ পাঁচ ছাত্রনেতা

পরবর্তী

নারী ও শিশুদের জন্য বরাদ্দ বাড়ছে

পরবর্তী

নারী ও শিশুদের জন্য বরাদ্দ বাড়ছে

অপরিবর্তিত থাকছে সারের দাম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT