চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাটলারের আউটে নীরব ছিলো গ্যালারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

টাইগার অধিনায়ক মাশরাফির বলে বোল্ড হয়ে ফিরলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। বরাবরের মতোই উল্লাস ধ্বনীতে উন্মত্ত হওয়ার কথা ছিলো ভক্ত-দর্শকদের। কিন্তু ২৫ রান করা বাটলার আউট হলেও নীরবই ছিলো গ্যালারি। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তার আচরণে ক্ষুদ্ধ টাইগার সমর্থকদের এটাই জবাব বলে ধরে নেয়া যায়। চ্যানেল আই অনলাইনের ফেসবুক লাইভে প্রাপ্ত দর্শক মতামতের পরে তৈরি হওয়া ‘নীরব থাকা’ প্রস্তাবের আহ্বানে সাড়া দিয়েছে চট্টগ্রামের দর্শক।   

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেও পার পেয়ে যাওয়া বাটলারের প্রতি বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের রাগটা স্বাভাবিক। পরে চ্যানেল আই অনলাইনের ফেসবুক লাইভ অনুষ্ঠানে ফেসবুক বন্ধু রাকিব হোসাইন হেমন্ত একটা প্রস্তাব দেন যেনো ‘পরের ম্যাচে বাটলার আউট হলে পুরো গ্যালারি মুখে আঙুল দিয়ে ‘চুপ’ হয়ে যাবে! পিন-পতন নিরব হয়ে যাওয়ার ভংগি হতে হবে সেটা! সমস্যা না থাকলে যোগ দেবেন ক্রিকেটাররাও’।

তবে এক্ষেত্রে দর্শকেরা মুখে আঙ্গুল দিয়েছিলো কিনা তা বুঝা যায়নি। কারণ ক্যামেরা সেসময় গ্যালারিতে ফোকাস করেনি। তবে নীরবতা ছিলো লক্ষ্য করার মতো। আর মাঠেও খেলোয়াড়রা তেমন আনন্দ উৎযাপন করেনি। তবে মুখে আঙ্গুল দেয়নি খেলোয়াড়রা।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কথিত `অসৌজন্যমূলক‘ আচরণের জন্য বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমানকে জরিমানা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে, ঘটনার কেন্দ্রে থাকা ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলারকে শুধু সতর্ক করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

রোববার বাংলাদেশের ৩৪ রানে জেতা ম্যাচে ইংলিশ ব্যাটসম্যান জস বাটলারকে এলবিডব্লিউ করেন তাসকিন আহমেদ। কিন্তু অনফিল্ড আম্পায়ার প্রথমে তাকে আউট দেননি। বাংলাদেশর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আম্পায়ারের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার জন্য একটি রিভিউ নেন। থার্ড আম্পায়ার যখন রিভিউ সিদ্ধান্ত দিচ্ছিলেন তখন ড্রেসিং রুম থেকে বাংলাদেশের খেলোয়াড়রা সিগন্যাল পেয়ে যান যে এটা আউট। বাটলারের দিকে তাকিয়ে তারা উদযাপনও শুরু করেন। সেটা ভাল লাগেনি ইংলিশ অধিনায়কের। কড়া প্রতিক্রিয়া দেখান বাটলারও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সার্কের বাইরে বিকল্প জোট তৈরিতে কাজ করছে পাকিস্তান

পরবর্তী

দেশের মাটিতে টানা সপ্তমবারের মতো ওয়ানডে সিরিজ জেতা হলো না

পরবর্তী

দেশের মাটিতে টানা সপ্তমবারের মতো ওয়ানডে সিরিজ জেতা হলো না

ট্রাম্প নির্বাচিত হলে বিপদে পড়বে বিশ্ব: জাতিসংঘ মানবাধিকার প্রধান

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT