চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ১৪, জুন ২০১৯
অর্থনীতি, বাংলাদেশ
A A

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অসুস্থতায় প্রথমবারের মতো বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিগত বছরগুলোতে বাজেটোত্তর সংবাদ সম্মেলন ওসমানী স্মৃতি মিলনায়তনে হলেও এবারই প্রথম রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকাল ৩টায় সংবাদ সম্মেলন শুরু হয়।

এর আগে অর্থ মন্ত্রণালয় জানায়: আজ শুক্রবার বিকালে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলন করবেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জানানো হয়, অর্থমন্ত্রী নয়; প্রধানমন্ত্রী বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন। অর্থমন্ত্রী জ্বরে ভুগছেন বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে সরাসরি সংসদে মন্ত্রিসভার সভায় যোগ দেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতা পড়ার সময় আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীর হয়ে বাজেট বক্তৃতা পাঠ করেন।

সংসদে বাজেট উত্থাপনের পরদিন অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে এসে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। এটাই রেওয়াজ। এবারই প্রথম এই সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।

‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে ২০১৯-২০ অর্থবছরের জন্য ‘স্মার্ট’ বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

Reneta

নতুন অর্থবছরে বাজেটের প্রস্তাবিত আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সরাসরি দেখতে ক্লিক করুন এই লিঙ্কে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৯-২০ অর্থবছরের বাজেটঅর্থমন্ত্রীআ হ ম মুস্তফা কামালপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোজিনহোর নতুন ঠিকানা হচ্ছে মেসিদের মিয়ামি?

জুলাই ৬, ২০২৬

আমিরের বিয়ে নিয়ে সালমানের রসিকতা!

জুলাই ৬, ২০২৬

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো খেলে হারল বাংলাদেশ

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT