চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেটে স্বাস্থ্যখাতের বরাদ্দ নির্দিষ্ট করা হবে না: ট্রুডো

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১০:৪৮ পূর্বাহ্ণ ৩০, অক্টোবর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কানাডিয়ান চেম্বার অফ কমার্সের সাথে আলাপকালে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, মহামারির কারণে এবার বাজেটে স্বাস্থ্যখাতের বরাদ্দ নির্দিষ্ট করা হবে না।

তিনি বলেন, এখন মহামারি মোকাবিলার সময়, এখন যদি স্বাস্থ্যখাতে ব্যয় সীমাবদ্ধ করা হয় তবে অনেক ক্ষতির মুখোমুখি হতে হবে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আরো বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে কিভাবে সহায়তা করা হবে সে বিষয়ে নীতিমালা প্রস্তুতে কাজ করেছেন কর্মকর্তারা । মহামারি পরবর্তী সময়ে ব্যবসা ও চাকরির ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তার প্রয়োজন হবে বলেও জানান তিনি।

কানাডায় করোনা মহামারীর শুরু থেকেই দেশটির সরকার নানামূখী পদক্ষেপের পাশাপাশি নাগরিকদের স্বাস্থ্যের কথা চিন্তা করে বিভিন্ন প্রণোদনামূলক কর্মসূচি হাতে নিয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিভিন্ন মেয়াদে ঋণের সুবিধার ব্যবস্থা করছে। করোনা মোকাবিলা এবং নাগরিকদের সাহস জোগাতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিভিন্ন খাতে জরুরি সহায়তা দিয়ে আসছে।

করোনাকালীন সময়ে বিভিন্ন প্রদেশে ব্যয় বৃদ্ধি পাওয়ায় কানাডার ৪টি প্রাদেশিক সরকার স্বাস্থ্যখাতে আরও সহায়তার দাবি করেছেন ফেডারেল সরকারের কাছে। এ প্রেক্ষিতে ট্রুডো স্বাস্থ্যখাতে ব্যয় সংক্রান্ত বক্তব্য দিলেন।

উল্লেখ্য, ইতিমধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিভিন্ন পদক্ষেপ যেমন নাগরিকদের সুযোগ-সুবিধা, প্রণোদনা, চাকরি, বাসস্থান, ব্যবসা-বাণিজ্যসহ স্বাস্থ্যখাতেও যে ভূমিকা, তা সারা বিশ্বের কাছে ব্যাপকভাবে প্রশংসা কুড়িয়েছে।

Reneta

অন্যদিকে ওয়ার্ল্ডোমিটার এর সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৫৪২ জন, মূত্যবরণ করেছেন দশ হাজার ৭৪ জন এবং সুস্থ হয়েছেন ১লাখ ৯১ হাজার ২০৯ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকানাডাকোভিড-১৯জাস্টিন ট্রুডো
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT