২০১৭-১৮ অর্থ বছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ এগিয়ে থাকবে। শিক্ষকদের বেতন ও প্রশিক্ষণ, অবকাঠামো নির্মাণ, গবেষণায় অর্থ বরাদ্দ গত কয়েক বছরের তুলনায় এবার বেশি চাওয়া হয়েছে। কারিগরি শিক্ষায়ও বেশি বরাদ্দ চাওয়া হয়েছে।
একসময় নদী থেকে বহু দূরে ছিল রাজবাড়ী জেলার ২৭ নম্বর পূর্ব উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। আর এখন হুমকির মুখে এই স্থাপনা। এরকম বিদ্যালয়গুলোর জন্য নতুন জমি কেনা, সবগুলো মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য আলাদা প্রকল্প, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ, মাদ্রাসা শিক্ষার সংস্থারের জন্য অর্থসহ নানা খাতে চাওয়া হয়েছে বিশাল পরিমাণ অর্থ। শিক্ষা মন্ত্রণালয় বলছে, আসছে অর্থ বছরে শিক্ষার জন্য যে চাহিদা দেয়া হয়েছে তা যে কোনো সময়ের চেয়ে বেশি।
শিক্ষামন্ত্রী মনে করেন সর্বোচ্চ বরাদ্দ না হলেও আশাবাদী তিনি।
শিক্ষামন্ত্রী বলেছেন, গত কয়েক বছরে প্রাথমিক শিক্ষায় যথেষ্ট বিনিয়োগ হলেও পিছিয়ে আছে মাধ্যমিক শিক্ষা। তবে আসছে বাজেটে এই খাতে সরকার বিশাল বিনিয়োগ করবে। পিছিয়ে থাকা মাধ্যমিক শিক্ষাও এগিয়ে যাবে বলে মনে করেন তিনি।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








