অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাজেটে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি সেটাই হবে। আগে লক্ষ্য অর্জনের সফলতা কম ছিলো। তবে গত বছর সেটা অনেকটাই পূরণ হয়েছে। এই সফলতার কারণ দেশের গ্রোথ রেট।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটত্তোর সংবাদ সম্মেলনে একথা বলেন অর্থমন্ত্রী। এসময় অর্থমন্ত্রীর সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, হাসানুল হক ইনুসহ আরো অনেকে।
এই বাজেটে কথা রাখা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, কর্পোরেট করের উচ্চতম হার সাড়ে ৭ পার্সেন্টে নিয়ে এসেছি। এক্ষেত্রে আন্তর্জাতিকভাবে যে কর্পোরেট আয় সেটা তুলনীয়। নতুন করে কোনো কর দেওয়া হবে না বলেছিলাম। সেটা রাখা হয়েছে।








