চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাজেটের ঘাটতি পূরণে ব্যাংক থেকে অর্থ সংগ্রহে তারল্য সংকট বাড়বে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ১৯, জুন ২০১৯
অর্থনীতি
A A

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ঘাটতি অর্থপূরণে ব্যাংক খাত থেকে ৪৭ হাজার ৩৬৪ কোটি টাকা সংগ্রহের যে কথা বলা হয়েছে তাতে ব্যাংকের তারল্য সংকট আরো বাড়বে বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বুধবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থ বছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মেনন বলেন, আর্থিক খাতের দূর্গতি উন্নয়নের পথে কাঁটা হয়ে রয়েছে। যেমন- ব্যাংক খাতে নৈরাজ্য, লুটপাট, বিশৃঙ্খলা ইত্যাদি। ঋণ খেলাপির কারণে ব্যাংকগুলো নুঁয়ে পড়ছে। ব্যাংকগুলোতে চলছে তারল্য সংকট। করের টাকা দিয়ে ব্যাংকগুলোর মূলধন ঘাটতি মেটানোর জন্য এবারও বরাদ্দ রাখা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীন ভূমিকা দূরে থাক ব্যাংকগুলোকে নজরদারি করতেও অক্ষমতার পরিচয় দিচ্ছে বাংলাদেশ ব্যাংক এমন মন্তব্য করে তিনি বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেয়া, ব্যাংক মালিকদের আবদারে ব্যাংকগুলোকে পারিবারিকভাবে হাতে তুলে দেয়া, একই ব্যাক্তি একাধিক ব্যাংকের মালিক বলে ব্যাংক খাতকে নিয়ন্ত্রণ করা, ব্যাংক মালিক অ্যাসোসিয়েশন কতৃক সিআরআর নির্ধারণ করা-এসব কিছু ব্যাংকের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী।’

এমনকি সুদের হার এক অংকে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীকে কথা দিয়েও তারা সেই কথা রাখেননি। কেবল ঔদ্ধত্যের সঙ্গে বলেছে, হুকুম দিয়ে সুদের হার ঠিক রাখা যায় না। এসবও বলেছেন ব্যাংক মালিকরা।

বর্তমান মহাজোট সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, ‘বাজেটে ব্যাংক খাতে সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠনের বিষয়টি অর্থমন্ত্রী আলোচনা সাপেক্ষে উল্লেখ করে রেখে দিয়েছেন। অপরদিকে ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেও মাত্র কয়েকদিন আগে অর্থমন্ত্রণালয়ের পরামর্শে বাংলাদেশ ব্যাংক ঋণ খেলাপিদের সম্পর্কে যে প্রজ্ঞাপন জারি করেছে তা ঋণ খেলাপিদের পুরস্কৃত করা হয়েছে। সেদিন হাইকোর্ট যদি স্থগিত না করতো তাহলে মে মাস থেকেই তা কার্যকর হতো।’

Reneta

গত ১৬ মে ঋণখেলাপিদের নিয়মিত হওয়ার সুযোগ করে দিয়ে একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, খেলাপিরা মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়েই ঋণ পুনঃতফসিল করতে পারবেন। পুনঃতফসিল হওয়া ঋণ পরিশোধে তারা সময় পাবেন টানা ১০ বছর। এক্ষেত্রে প্রথম ১ বছর কোনো কিস্তি দিতে হবে না।

এই নির্দেশনার সুবাদে ইচ্ছাকৃত ঋণখেলাপিরাও ঋণ পুনঃতফসিল করার সুযোগ পেতেন। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, খেলাপিরা ব্যাংকের টাকা ফেরত দেওয়া শুরু করলে নিয়মিত গ্রাহকদের চেয়েও খেলাপি গ্রাহকদের কম সুদ দিতে হবে। ঋণখেলাপিদের সুদ গুনতে হবে মাত্র ৯ শতাংশ হারে। কেন্দ্রীয় ব্যাংকের এই সার্কুলারের উপর আগামী ২৪ জুন পর্যন্ত স্থিতাবস্থা জারি করেছে হাইকোর্ট।

মেনন বলেন, ‘সেদিন অর্থমন্ত্রী বলেছিলেন- এক টাকাও ঋণ খেলাপি বাড়বে না কিন্তু এরপর ১৭ হাজার টাকা ঋণ খেলাপি বেড়ে ১ লাখ কোটি টাকার উপরে চলে গেছে। যা এই বাজেটের এক পঞ্চমাংশ। অর্থাৎ বাজেটের ৫ ভাগের ১ ভাগের সমান। আর ঋণ খেলাপি কিভাবে নির্দিষ্ট হবে তা জানি না। বিনীতভাবে বলতে চাই সাবেক অর্থমন্ত্রী যেমন ব্যাংক কমিশন গঠন করতে পারেনি। এবারও এটা নিয়ে যথেষ্ট বেগ পেতে হবে। কারণ তারাই (ব্যাংক মালিকরা) বর্তমানে অর্থনীতির নিয়ন্ত্রক হয়ে উঠেছে।’

চলতি বছরের মার্চে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ১৬ হাজার ৯৬২ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৮৭৪ কোটি টাকা। এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ।

তিনি বলেন, বাজেটের ঘাটতি অর্থপূরণে ব্যাংক খাত থেকে ৪৭ হাজার ৩৬৪ কোটি টাকা সংগ্রহের যে কথা বলা হয়েছে তাতে ব্যাংকের তারল্য সংকট আরো বাড়বে। বেসরকারি বিনিয়োগ আরো কমে যাবে, কর্মসংস্থান হবে না। কারণ এসবই একইসূত্রে গাঁথা।

পুঁজিবাজার বিষয়ে মেনন বলেন, অর্থমন্ত্রী নিজেই বলেছেন, পুঁজিবাজারের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। সাবেক অর্থমন্ত্রীও বলেছিলেন, তার হাত এত লম্বা নয় যে, তিনি পুঁজিবাজারের অপরাধীদের ধরতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খেলাপি ঋণতারল্যব্যাংকরাশেদ খান মেননসুদের হার
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT