চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে আসছে নানা সুবিধার ‘অফিস ২০১৬’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

আগামী ২২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে ‘অফিস ২০১৬’ সফটওয়্যার। প্রযুক্তি খাতের শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের নতুন অফিস সফটওয়্যার উন্মোচনের তারিখ ঘোষণা করেছে।

গত মে মাসে অফিস ২০১৬-এর ডেভেলপার সংস্করণ উন্মোচন করেছিলো মার্কিন প্রতিষ্ঠানটি। এতদিন তথ্যপ্রযুক্তি পরামর্শক এবং ডেভেলপারদের চিহ্নিত করা ত্রুটি ও অভিযোগের ভিত্তিতে সফটওয়্যারটির বিভিন্ন দুর্বল দিক শুধরে নিয়েছে সংশ্লিষ্টরা। অফিস সফটওয়্যারের ভুলত্রুটি সারাইয়ের জন্য মূল সংস্করণ উন্মোচনের আগে বরাবরই ডেভেলপার সংস্করণ উন্মোচন করে আসছে মাইক্রোসফট।

আসন্ন অফিস সফটওয়্যারের মুল সংস্করণ উন্মোচনের তারিখ ঘোষণা করে মাইক্রোসফটের অফিস ৩৬৫ টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক জুলিয়া হোয়াইট এক ব্লগ পোস্টে সফটওয়্যারটির বিভিন্ন দিক তুলে ধরেন। ১ অক্টোবর থেকে গ্রাহকরা সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। অফিস ৩৬৫ প্রোপ্লাস ব্যবহারকারীরা ২২ সেপ্টেম্বর থেকেই নতুন অফিস সফটওয়্যারটির আপডেট পাবেন। এছাড়া অফিস ৩৬৫ পার্সোনাল এবং অফিস ৩৬৫ হোম সংস্করণ ব্যবহারকারীরা উন্মোচনের দিন থেকেই সফটওয়্যারটি ইনস্টলের সুবিধা পাবেন।

উল্লেখ্য, গত জুলাইয়ে ম্যাক কম্পিউটারের জন্য অফিস ২০১৬ উন্মুক্ত করেছিলো মাইক্রোসফট। সে সময়ই ঘোষণা দেয়া হয় মোবাইল ডিভাইসের জন্য সেপ্টেম্বরে আসবে অফিস সফটওয়্যার। কিন্তু সাম্প্রতিক বিবৃতি থেকে প্রত্যাশা করা হচ্ছে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে সব প্লাটফর্মের জন্যই উন্মুক্ত হতে চলেছে মাইক্রোসফটের নতুন অফিস স্যুট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সফটওয়্যার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পোর্তো বাসিন্দাদের জন্য বিনামূল্যে গণপরিবহন সেবা চালু

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইউনিভার্সেল মেডিক্যাল ও অভিনয় শিল্পী সংঘের দ্বিপাক্ষিক স্বাস্থ্য চুক্তি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT