আগামী অক্টোবরে আসার কথা থাকলেও এক মাস আগেই বাজারে আসছে আইফোনের নতুন সংস্করণ। আগামী ৯ সেপ্টেম্বর বাজারে আসবে আইফোন সিক্স। সান ফ্রান্সিসকো’র বিল গারহাম সিভিক অডিটোরিয়ামে নতুন সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মিডিয়াকে আমন্ত্রণ জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।
অ্যাপল প্রতিবারই তাদের ডিভাইসে কোনো না কোনো নতুনত্ব নিয়ে আসে। তাই এবার উদ্বোধনী অনুষ্ঠানের পোষ্টার করা হয়েছে ‘হাই সিসি, আমাদের একটা ইঙ্গিত দিন’ নামে।
আইফোনের নতুন সংস্করণ কি হবে সেটা এখনো জানা যায় নি। তবে ধারণা করা হচ্ছে, নতুন সংস্করণের আইফোন হবে আইফোন-সিক্সএস। এর পাশাপাশি আইফোন সিক্সএস, সিক্সএস প্লাস, সিক্স সি, সিক্স ফাইভ সি। এছাড়া অনুষ্ঠানে অ্যাপল টিভি’র রিফ্রেশ ভার্সন প্রকাশেরও খবর শোনা যাচ্ছে।
এরআগেও আইফোনের পরবর্তী সংস্করণের উন্মোচন নিয়ে গুজব রটেছিল। তখন জানানো হয়েছিলো অক্টোবরে আসছে ডিভাইসটি। এরপর ফাঁস হওয়া একটি ই-মেইল থেকে জানা যায়, সেপ্টেম্বরের ২৫ তারিখে বাজারে আসছে আইফোনের নতুন সংস্করণ। তবে সব ফাঁস গুজবকে উড়িয়ে দিয়ে ৯ সেপ্টেম্বরই বাজারে আসছে আইফোন সিক্স।
এ সংস্করণের আইফোনের ক্যামেরায় বড় ধরনের পরিবর্তন থাকতে পারে। তবে সব জানতে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।






