স্মার্টফোনের বাজারে শীর্ষ অবস্থানে রয়েছে স্যামসাং। গ্যালাক্সি নোট ৯ ফ্ল্যাগশিপ ফোনটি অনেক জনপ্রিয়তা পেয়েছে। অ্যাপলকে টপকে স্মার্টফোন বাজারের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে হুয়াওয়ে। এ বছরে ৫ কোটি ২০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স ও আইফোন এক্সআর বাজারে আনার পরেও স্মার্টফোন বাজারে তৃতীয় অবস্থানে অ্যাপল। ভারত, ইন্দোনেশিয়া ও স্পেনের মতো বাজারে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে শাওমি। রেডমি ৫এ, রেডমি ৫প্লাস, রেডমি নোট৫, রেডমি ৬, ৬এ ও ৬ প্রো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। শীর্ষ পাঁচ স্মার্টফোন বিক্রেতার তালিকায় পঞ্চম স্থানে আছে আরেক চীনা প্রতিষ্ঠান অপো। অপো ফাইন্ড এক্স ও আর ১৭ অপোর বেশি বিক্রি হওয়া ফোন।








