চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঙালির অন্যতম বীর সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৭
খুলনা, বাংলাদেশ
A A

খুলনা প্রতিনিধি: এদেশের স্বাধীনতা অর্জনে বাংলার যে কয়জন বীর সন্তান আত্মত্যাগ করেছেন তাদের মধ্যে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন অন্যতম। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময় পলাশ যুদ্ধজাহাজে ইঞ্জিনরুম আর্টিফিশিয়ার এর দায়িত্বে ছিলেন তিনি। ১০ ডিসেম্বর রুহুল আমিন ও তার সহযোদ্ধা মহীবুল্লাহ শহীদ হন খুলনা শিপইয়ার্ডের অদূরে।

চালনা বন্দর, হিরন পয়েন্ট এবং খুলনার তিতুমীর নৌঘাটি দখলের উদ্দেশ্যে যুদ্ধজাহাজ পলাশ ও পদ্মা ১৯৭১ সালের ৭ ডিসেম্বর কলকাতার হলদিয়া বন্দর থেকে খুলনা অভিমুখে রওনা হয়।

১০ ডিসেম্বর খুলনা শিপইয়ার্ডের কাছে পৌঁছালে মিত্র বাহিনীর তিনটি যুদ্ধ বিমান ভুল বশত বোমা নিক্ষেপ করে। কমান্ডারের নির্দেশে এ দুটি জাহাজের যোদ্ধারা জীবন বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়লেও রুহুল আমিন ইঞ্জিনরুমে থেকে জাহাজকে নিরাপদ দুরত্বে নিয়ে যাবার চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যে ইঞ্জিনরুমের ওপরও বোমা বিস্ফোরিত হয়।

মারাত্মক আহত অবস্থায় শিপইয়ার্ডের পাকিস্তানী সেনা ও তাদের অনুসারীদের হাতে ধরা পড়ে নির্মমভাবে নিহত হন তিনি।

রুহুল আমীন ও তার সহযোদ্ধা মহীবুল্লাহর মরদেহ রূপসা নদীর পূর্ব পাড়ে সমাহিত করে স্থানীয় জনতা। স্বাধীনতার পর রুহুল আমীনকে বীরশ্রেষ্ট ও মহিবুল্লাহকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে সরকার।

মক্তিযুদ্ধের ইতিহাস ভবিষ্যত প্রজন্মকে আরো ভালোভাবে জানাতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিকে আধুনিকায়ন করে কমপ্লেক্স’এ রূপান্তরিত করার দাবি স্থানীয় জনগণের।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্ট:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT