চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাঘা যতীনদের আত্মত্যাগ মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৫ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশ
A A
বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ অনলাইনে একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মুক্তিযুদ্ধে তরুণ বাঙালি মুক্তিযোদ্ধারা অগ্নিযুগের বিপ্লবী ক্ষুদিরাম, বাঘা যতীন, আশফাকউল্লাহ, সুর্য সেন, ভগৎ সিং ও প্রীতিলতার মতো অসংখ্য বিপ্লবীদের আত্মত্যাগে অনুপ্রাণিত হয়েছিল।

তাদের দেখানো পথেই মুক্তিযোদ্ধারা দেশমাতৃকাকে দখলদারমুক্ত করার জন্য অকাতরে জীবনদান করেছেন। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বাংলাদেশ স্বাধীন করার জন্য গণতান্ত্রিক আন্দোলন করেছেন, অসহযোগ আন্দোলনও করেছেন। কিন্তু চূড়ান্ত পর্বে তিনি সশস্ত্র সংগ্রামের পথই বেছে নিয়েছিলেন।

শুক্রবার ‘উপমহাদেশের বৃটিশবিরোধী সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনারে বিশিষ্টজনরা এসব কথা বলেন। শহীদ বিপ্লবী বাঘা যতীনের ১০৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এই ওয়েবিনার আয়োজন করে।

Banglabid

নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে ওয়েবিনারে বক্তব্য রাখেন শহীদ বাঘা যতীনের পৌত্র ফরাসী গবেষক ড. পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়, পৌত্র ইন্দুজ্যোতি মুখোপাধ্যায় (পশ্চিমবঙ্গ), ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনের সভাপতি বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, মুক্তিযুদ্ধে শহীদ ভাষাসংগ্রামী ধীরেন্দ্রনাথ দত্তের পৌত্রী আরমা দত্ত এমপি, অস্ট্রেলিয়া প্রবাসী মুক্তিযোদ্ধা কামরুল হাসান খান, ভারতের ইতিহাস ও সংস্কৃতি গবেষক অরিন্দম মুখোপাধ্যায়, বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পঙ্কজ চক্রবর্তী, সুইডেনের মানবাধিকার নেতা তরুণ কান্তি চৌধুরী, বহুভাষিক সাময়িকী ‘জাগরণ’-এর হিন্দি বিভাগীয় সম্পাদক তাপস দাস ও নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল। সভায় সূচনা সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী জান্নাত-ই-ফেরদৌসী।

ওয়েবিনারের সভাপতি শাহরিয়ার কবির বলেন, পশ্চিমা সাম্রাজ্যবাদীদের এদেশীয় তল্পিবাহক জামায়াতে ইসলামী এবং তাদের সমচরিত্রের দলগুলো বিভিন্ন সময়ে অগ্নিযুগের বিপ্লবীদের সন্ত্রাসী বলেছে তাদের ভাস্কর্য ভেঙেছে, প্রতিষ্ঠানের নামকরণের বিরোধিতা করেছে। একইভাবে ভারতেও আমরা অগ্নিযুগের বিপ্লবীদের উপেক্ষা ও অবমূল্যায়ন দেখেছি। অথচ বৃটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সংগ্রামের চুড়ান্ত রূপ ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ এবং অবিস্মরণীয় বিজয়।

তিনি বিপ্লবী বাঘা যতীনসহ অগ্নিযুগের বিপ্লবীদের মহান আত্মদান এবং মুক্তিযুদ্ধ প্রাথমিক পর্যায় থেকে স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যসূচিতে বাধ্যতামূলক করারও দাবি জানান।

Reneta

ফরাসী গবেষক ড. পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, কিংবদন্তী বাঘা যতীন্দ্রনাথের প্রামাণ্য জীবনী প্রকাশ করা আবশ্যক। সেজন্য যোগ্যতা অনুযায়ী নির্বাচিত সদস্যমণ্ডলী নিয়ে দায়িত্বসচেতন একটি কমিটি গঠন করা প্রয়োজন। বিভিন্ন ভাষায় তার অনুবাদ প্রচার করে যতীন্দ্রনাথকে অধিষ্ঠিত করতে হবে সমকালীন রাজনৈতিক ও কর্মবীরের ন্যায্য ভুমিকায়।

ইন্দুজ্যোতি মুখোপাধ্যায় বলেন, যতীন্দ্রনাথ আপামর দেশবাসীর প্রতি তার জীবনব্যাপী ভালবাসার প্রমাণ দিয়ে নিজেকে প্রকৃত বিপ্লবী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বাঙালিকে বলা হয় ইতিহাস বিস্মৃত জাতি- তা সঠিক কিনা জানি না। এরা অন্তত: নন- তার প্রমাণ এরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন।

অধ্যাপক পবিত্র সরকার বলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাঙাল বিপ্লবীরা, পরে পাকিস্তানি অপশাসনের বিরুদ্ধে শেখ মুজিবের নেতৃত্বে বাঙালি মুক্তিবাহিনী অসীম বীরত্বের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছে। বাঙালি কোনও অন্যায়কে মেনে নেবে না, অন্ধত্বকেও না।

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, বাঘা যতীন দেশ স্বাধীনের জন্য সশস্ত্র বিপ্লবের যে পথ দেখিয়েছিলেন পরবর্তীকালে মাস্টারদাও তা অনুসরণ করেছিলেন। কিন্তু নেতাজি সুবাস চন্দ্র বসুও মনে করতেন যুদ্ধ ছাড়া ভারতের স্বাধীনতা সম্ভব নয়। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবও এই তিন বিপ্লবী নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। প্রথমে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীনের পথ বন্ধ হলে, তিনিও অস্ত্রের মাধ্যমে দেশ স্বাধীনের পন্থা অনুসরণ করেছিলেন। সম্প্রতি ধর্ম ব্যবসায়ী দুর্বৃত্তরা কুস্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভেঙে ফেলার চেষ্টায় ছিল। গোটা জাতির ধিক্কার রইলো তাদের জন্য।

আরমা দত্ত এমপি বলেন, মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী বাঙালির মুক্তিসংগ্রামের অনুপ্রেরণা ছিলেন ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের মহানায়করা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সেনাপ্রধান

পরবর্তী

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৩২ লাখের বেশি মানুষ

পরবর্তী
বাংলাদেশি স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন গ্রহণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৩২ লাখের বেশি মানুষ

আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকরা তালেবান বাহিনীর সহিংস আচরণের প্রতিবাদ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তালেবান বাহিনীর সহিংস আচরণের নিন্দা জানিয়েছে জাতিসংঘ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT