একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার এবং খান আকরাম হোসেনের মামলার রায় আজ।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সকাল ১১টায় এ মামলার রায় ঘোষণা করবেন।
রায় ঘোষনা করা উপলক্ষে আদালত চত্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অভিযুক্তদের সকাল ৮টা ৩০ মিনিটে ট্রাইব্যুনালে আনা হয়েছে।
এই মামলার আরেক আসামী আব্দুল লতিফ কারাগারে মারা গেছেন।
অভিযুক্তদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটে হত্যা, গণহত্যা ও লুণ্ঠনসহ মোট সাতটি অভিযোগ রয়েছে।
দুই পক্ষের যুক্তিতকের্র শুনানি শেষে আদালত গত ২৩ জুন মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছিল। এরপর গত সপ্তাহে আদালত রায়ের জন্য ১১ অগাস্ট দিন ধার্য করেন।






