চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাগদান সেরেই চমকে দিলেন প্রিয়াঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ন ১৮, আগস্ট ২০১৮
বিনোদন
A A

সকালেই কেবল আনুষ্ঠানিক ভাবে বাগদান সম্পন্ন হয়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও আমেরিকান সংগীতশিল্পী নিক জোনাসের। আর দুপুরেই কথিত সেই প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি পোস্ট করে রীতিমত হইচই ফেলে দিয়েছেন!

এতোদিন মিডিয়া জুড়ে নিক জোনাসকে জড়িয়ে প্রেমের গুঞ্জনে চুপ ছিলেন প্রিয়াঙ্কা। প্রেম বিষয়ে কোথাও কোনো স্ট্যাটমেন্ট দিতেও শোনা যায়নি। সব সময় এ বিষয়টি এড়িয়ে গেছেন। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে শনিবার সকালে পাঞ্জাবী রীতি অনুযায়ি প্রিয়াঙ্কার মুম্বাইয়ের বাড়িতে আমেরিকান নিক জোনাসের সাথেই বাগদান সম্পন্ন হয় প্রিয়াঙ্কার। এসময় শুধু দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরাই ছিলেন। এমনকি বলিউডের কাউকে দেখা যায়নি। তবে পাপারাজ্জিদের বদৌলতে বেশ কিছু ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায়।

আর এবার সবাইকে রীতিমত চমকে দিলেন প্রিয়াঙ্কা নিজেই! কারণ এতোদিন ধরে তিনি যে সম্পর্কটি গোপন রাখছিলেন, সেটা কড়া ভাবেই যেন প্রকাশ্যে আনলেন ‘কৃষ’ খ্যাত এই নায়িকা।

শনিবার সকালে বাগদান সম্পন্ন হওয়ার পর এদিন দুপুরেই নিকের সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন প্রিয়াঙ্কা। ক্যাপশনে কিছু না লিখলেও স্থির চিত্রটিই যেন সব বলে দিলো! ছবিতে দেখা যায় নিকের গায়ে হাত, চোখে চোখ, ঠোঁটের কাছে ঠোঁট, যেন একে অপরের মধ্যে মগ্ন!

তাদের এমন মগ্নতায় সোশাল মিডিয়ায় রীতিমত তোলপাড়! শেষ পর্যন্ত তাহলে প্রিয়াঙ্কার ব্যাচেলর জীবনের ইতি ঘটতে চলেছে!

Jui  Banner Campaign
ট্যাগ: নিকপ্রিয়াঙ্কাবলিউডবাগদান
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াতে আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT