চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাকি ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষা ১২ জানুয়ারি

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৬:৪৮ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৮
অর্থনীতি
A A

সোনালী রূপালী ও জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষাসহ সব কার্যক্রম গ্রহণ না করতে নির্দেশ দিয়েছে। তবে এই তিন ব্যাংক বাদে বাকি ৫টি ব্যাংকের পরীক্ষা ১২ তারিখে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্য সচিব মো. মোশারফ হোসেন খান।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: সোনালী রূপালী এবং জনতা ব্যাংকের পদগুলো বাদ দিয়ে বাকি  ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।

‘‘২ লাখ ১৩ হাজার ৫০০ পরীক্ষার্থী প্রবেশপত্র ডাউনলোড করেছেন। তারা সবাই পরীক্ষায় অংশ নেবেন। এই পরীক্ষার ফলের ভিত্তিতে সোনালী, রূপালী এবং জনতা ব্যাংক বাদে বাকি প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া যথা নিয়মে চলবে’ বলেন মোশারফ হোসেন খান।

সমন্বিতভাবে গত বছরের ২৩ আগস্টে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা (সিনিয়র অফিসার) ছিল ১ হাজার ৬৬৩ টি। যার মধ্যে  সোনালী রূপালী জনতা ব্যাংকেরই ছিল ৯৭১টি পদ। এই পদগুলো বাদ রেখে বাকি ৫ প্রতিষ্ঠানের ৬৯২টি পোস্টের জন্য ১২ জানুয়ারি নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান বিএসসি সদস্য সচিব।

সোনালী ব্যাংক লিমিটেডে ৫২৭টি, জনতা ব্যাংক লিমিটেডে ১৬১টি, রূপালী ব্যাংক লিমিটেডে ২৮৩টি পদের কার্যক্রম স্থগিত থাকবে। ‍কিন্তু বাকি পাঁচ প্রতিষ্ঠান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৩৯টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৫১টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১টি ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ৭০টি পদের জন্য একই প্রবেশপত্রে একই সময়ে পরীক্ষা হবে।

রোববার জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষাসহ সব কার্যক্রম গ্রহণ না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই তিন ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ২০১৭ সালের সার্কুলার কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ২০১৭ সালের সার্কুলারের পরীক্ষার পূর্বে কেন ২০১৬ সালের সার্কুলারের পরীক্ষা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ রোববার রুলসহ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া আট ব্যাংকের মধ্যে ওই তিন ব্যাংকের পরীক্ষা স্থগিত থাকবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও বিয়ে করছেন ইমরান খান

পরবর্তী

আশ্বাসের ৪ ঘন্টা পর ভাসানী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন প্রত্যাহার

পরবর্তী
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আশ্বাসের ৪ ঘন্টা পর ভাসানী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন প্রত্যাহার

বিরোধী

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংসদের অধিবেশন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে অজ্ঞাত মরদেহ দাফন, পরে যেভাবে শনাক্ত করা হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের স্বস্তি, ট্রাম্পের ভিসা বাতিলের সিদ্ধান্ত আটকে দিল আদালত

আগস্ট ৩০, ২০২৬

নয়বারের শিরোপা জয়ীদের থামিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: দেশজুড়ে নানা কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT