লালনের অনুসারী এবং মুক্তিযোদ্ধা সাধু গুরু হুমায়ূন ফকির আর নেই। বাউল হুমায়ুন সাধু নামেই তিনি বেশি পরিচিত। ২৬ মার্চ বিকাল ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
হুমায়ুন সাধুকে বলা হতো সিংগায় ফুঁ দেওয়ার শিরোমনি। একটানা ৮ মিনিট পর্যন্ত ফুঁ দিতেন তিনি। এই সাধকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। হুমায়ুন সাধুর মৃত্যুতে ফেসবুকে অনেকেই শোক প্রকাশ করেছেন। তাকে নিয়ে স্মৃতিকথা লিখছেন ভক্তরা।
নরসিংদী জেলার রায়পুরা থানার উত্তর মির্জানগর গ্রামে তার জন্ম। সেখানে নিজের নামে আখড়া বাড়ি প্রতিষ্ঠা করেন। এখানে লালনভক্তদের নিয়ে সাধুসঙ্গ আয়োজন করা হয়।










