চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাউজা এবার আরব আমিরাতের কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ন ১২, মে ২০১৭
স্পোর্টস
A A

মেসিদের কোচের পদ থেকে বরখাস্ত হয়ে বেশিদিন বেকার থাকতে হল না এগার্ডো বাউজাকে। বিশ্বকাপ বাছাইপর্বে ধুঁকতে থাকা আরব আমিরাতকে কোচিং করানোর দায়িত্ব পেয়েছেন আর্জেন্টিনার সাবেক এই কোচ।

এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বি-গ্রুপে ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আরব আমিরাত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে হারায় পদত্যাগ করেন ৫ বছর দলটির কোচিংয়ের দায়িত্বে থাকা মাহদি আলী। সদ্য সাবেক হয়ে যাওয়ার কোচের স্থলাভিষিক্ত হলেন বাউজা।

আমিরাতের কোচিংয়ের দায়িত্ব নিয়েই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাউজাকে। সরাসরি বিশ্বকাপে খেলতে হলে বাকী তিন ম্যাচে জিততেই হবে আমিরাতকে। এই অঞ্চল থেকে টেবিলের শীর্ষ দুদল ২০১৮ সালে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পাবে। গ্রুপেটিতে এই মুহূর্তে সেরা দুদল জাপান এবং সৌদিআরব। ১৩ জুন থাইল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে শুরু হবে বাউজার আমিরাত অধ্যায়।

গত ১১ এপ্রিল বিশ্বকাপ বাছাইয়ে দুরবস্থার জন্য আর্জেন্টিনার ফুটবল দলের কোচের পদ ছাড়তে হয় ৫৯ বছর বয়সী বাউজাকে। বলিভিয়ার কাছে ২-০ গোলে হারের পর রাশিয়া বিশ্বকাপে সাউথ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট টেবিলের পাঁচে নেমে যেতে হয় আলবিসেলেস্তাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এগার্ডো বাউজা
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালি: সংকটের স্থায়ী সমাধান যেখানে | Hormuz Pronali | Channel i News

চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী আবারো যুদ্ধ শুরু করতে প্রস্তুত

এপ্রিল ১৭, ২০২৬

জ্বালানি তেল সংকট ও হাম সংক্রমণসহ জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে সরকার ব্যর্থ বলে মন্তব্য

এপ্রিল ১৭, ২০২৬

টাইটানিকের শেষ মুহূর্ত: ডিজিটাল গবেষণায় বেরিয়ে এলো নতুন তথ্য

এপ্রিল ১৭, ২০২৬

দেশে গণমাধ্যমের প্রান্তিক মানুষের কন্ঠস্বর নিয়ে ‘সমষ্টি’র গবেষণা প্রতিবেদন প্রকাশ

এপ্রিল ১৭, ২০২৬

ছুটির দিনে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT