চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইডেনের শপথের আগে আরও সশস্ত্র বিক্ষোভ করতে পারে ট্রাম্প সমর্থকরা: এফবিআই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সতর্ক করে দিয়ে বলেছে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার আগে যুক্তরাষ্ট্র জুড়ে আরও সশস্ত্র বিক্ষোভ ঘটাতে পারেন ট্রাম্প সমর্থকরা।

বিবিসির প্রতিবেদনের তথ্য মতে, সংস্থাটি জানিয়েছে ২০ জানুয়ারির আগে ৫০টি অঙ্গরাজ্যের ক্যাপিটলসহ ওয়াশিংটন ডিসিতে সশস্ত্র গ্রুপগুলো সমবেত হওয়ার পরিকল্পনা করছে। শপথ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা কঠোর করার মধ্যে এই হুঁশিয়ারির কথা জানা গেছে।

গত ৬ জানুয়ারি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় অনুমোদনের দিনে ক্যাপিটল হিলে নজিরবিহীন তাণ্ডব চালায় ট্রাম্প সমর্থকরা। পুলিশের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়। এক পুলিশ কর্মকর্তাসহ প্রাণ হারায় ৫ জন। ট্রাম্পের উসকানিতেই এই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। ওই ঘটনার পর ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেছে ডেমোক্র্যাটরা।

এদিকে, আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের বাইরে জো বাইডেনের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এই উপলক্ষে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি’র প্রধান চাড ওলফ জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে বিশেষ অভিযান শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন, অনুষ্ঠানটির নিরাপত্তায় এবং ৬ জানুয়ারির ঘটনার পুনরাবৃত্তি রোধে ১৫ হাজার ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েন করা হবে। এসব জোরালো নিরাপত্তা পদক্ষেপের মধ্যেই সহিংসতার বিষয়ে সতর্ক করলো এফবিআই।

এদিকে সোমবার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেছেন, মার্কিন ক্যাপিটলের বাইরে শপথ নিতে কোনও ভয় পাচ্ছেন না তিনি। আশা করা হচ্ছে তিনি এবং নতুন নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভবনের বাইরেই শপথ নেবেন।

Reneta

যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থাগুলো বলছে, জো বাইডেন দায়িত্ব নেওয়ার আগের দিনগুলোতে আরও সহিংসতা ঘটার আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্প সমর্থক একটি উগ্র ডানপন্থী অনলাইন নেটওয়ার্ক আগামী ১৭ জানুয়ারি বিভিন্ন শহরে সশস্ত্র বিক্ষোভের ডাক দিয়েছে। এছাড়া শপথের দিনে ওয়াশিংটন ডিসি অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছে তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাইডেনের শপথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT