চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইডেনের শপথ: ক্যাপিটল হিলে ৮ ফুট কাঁটাতারের বেড়া, কয়েক হাজার সৈন্য

শাহ ফারুক রহমানশাহ ফারুক রহমান
১০:৫৪ পূর্বাহ্ণ ১৯, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে হামলা হতে পারে বলে সতর্ক করেছিল এফবিআইসহ বিভিন্ন নিরাপত্তা এজেন্সী। তাই শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ইতিমধ্যেই নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সারাদেশ থেকে হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্যদের নেওয়া হয়েছে ওয়াশিংটন ডিসিতে।

ক্যাপিটল হিলকে ঘিরে কয়েক স্তরে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড সদস্যদের। যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্টর শপথ অনুষ্ঠানে যত সংখ্যক ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয় এবারের সংখ্যা তার আড়াই গুণ।

এছাড়া ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা যাতে কোনভাবেই ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য ক্যাপিটল হিল ঘিরে ৮ ফুট উচ্চতার কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। এক কথায় বলা যায় ক্যাপিটল হিলকে দুর্ভেদ্য এলাকায় পরিণত করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী সব ব্যবস্থাই গ্রহণ করবে নিরাপত্তা বাহিনী। এমনকি প্রয়োজনে গুলি করার কথাও বলা হয়েছে সেনাদের।

নিরাপত্তার দায়িত্বে ন্যাশনাল গার্ড ছাড়াও রয়েছে সিটি, স্টেট ও ফেডারেল পুলিশ তথা এফবিআইয়ের সদস্যরা।

রোববার জো বাইডেনের শপথ অনুষ্ঠাস্থলের কাছ থেকে সন্দেহজনক গতিবিধির জন্য এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রথমে নিজেকে একজন সাবেক সরকারী কর্মকর্তা বলে দাবি করেন। পরে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে ক্যাপিটল পুলিশ।

ওয়াশিংটন ডিসির মেয়র ও স্থানীয় কর্মকর্তারা জনগণকে দূর থেকে জো বাইডেন ও কমলা হ্যারিসের শপথ অনুষ্ঠান দেখার অনুরোধ জানিয়েছেন।

Reneta

মেরিল্যান্ড, নিউ মেক্সিকো, ইয়োটা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া পেনসেলভেনিয়া, ক্যালিফোর্নিয়া, উইসকনসিন, মিশিগান, ভার্জিনিয়া, ওয়াশিংটনসহ বিভিন্ন অঙ্গরাজ্যে পরিস্থিতি মোকাবেলায় ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। টেক্সাসে বাইডেনের শপথ অনুষ্ঠান পর্যন্ত ক্যাপিটল হল বন্ধ রাখা হয়েছে।

রোববারও টেক্সাসসহ কয়েকটি অঙ্গরাজ্যে ট্রাম্পের সমর্থকরা ক্ষুদ্র ক্ষুদ্র বিক্ষোভের আয়োজন করে।

উল্লেখ্য, জো বাইডেনের জয়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পের উল্কানিমুলক বক্তব্যের পর সমর্থকরা ক্যাপিটল হিলে ঢুকে পড়ে এবং তাণ্ডব চালায়। এতে ১ জন পুলিশসহ ৫ জন মারা যায়। তারপরই নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে হামলার আশংকা করে এফবিআইসহ বিভিন্ন নিরাপত্তা এজেন্সী। আর তাই শপথ অনুষ্ঠানস্থলকে ঘিরে নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো বাইডেনবাইডেনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT