চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন প্রবীণ এক কূটনৈতিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরপরই নিজের মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করে দিয়েছেন জো বাইডেন। ধারণা করা হচ্ছে আগামী ২০ জানুয়ারি চূড়ান্ত দায়িত্ব গ্রহণের আগেই তিনি তার মন্ত্রিসভা তৈরি করে ফেলবেন।

এরই মধ্যে গুঞ্জন উঠেছে নিজের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রবীণ একজন কূটনৈতিককে পছন্দ করেছেন জো বাইডেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, সেই প্রবীণ ব্যক্তির নাম অ্যান্টনি ব্লিংকেন। তবে এই বিষয়ে ব্লিংকেন কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিউইয়র্ক সিটিতে বসবাস করা ব্লিংকেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি প্রাপ্ত। তিনি আইন পেশাতেও ছিলেন। রাজনীতিতে প্রবেশ করেন ১৯৮০ – এর দশকে।

সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সময় তিনি হোয়াইট হাউসের বক্তৃতা লেখক হিসেবে কর্মরত ছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরে ডেপুটি সেক্রেটারি অব স্টেট হিসেবে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত কাজ করেছেন অ্যান্টনি ব্লিংকেন।

৫৮ বছর বয়সী এই কূটনীতিবিদ বিশ্বরাজনীতির সামগ্রিক প্রেক্ষাপট সম্পর্কে অত্যন্ত ভালো ধারণা রাখেন। সব ঠিক থাকলে তিনিই বাইডেন-হ্যারিস প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Reneta

ট্রাম্প প্রশাসনের কোনো সহযোগিতা ছাড়াই জো বাইডেন ক্ষমতা গ্রহণের সব প্রস্তুতি গ্রহণ করছেন।  স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে আগামী ২০ জানুয়ারির ক্ষমতা গ্রহণ অনুষ্ঠান সীমিত রাখা হবে বলছে বাইডেন শিবির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্টনি ব্লিংকেনজো বাইডেনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকার উন্নয়নে বৈষম্য করলে কঠোর প্রতিবাদ করা হবে: জামায়াত আমির

জুলাই ৩, ২০২৬

পদত্যাগ করলেন জার্মানি কোচ নাগেলসম্যান

জুলাই ৩, ২০২৬

উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬

দেখা মিলল শেষ ষোলোর ১২ প্রতিপক্ষের

জুলাই ৩, ২০২৬

এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য চেয়ার-ছাউনির নির্দেশ

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT