চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইডেনের “ছোট অনুপ্রবেশ” মন্তব্যের কড়া জবাব ইউক্রেনের প্রেসিডেন্টের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ পূর্বাহ্ণ ২১, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের “ছোট অনুপ্রবেশ” মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি এক টুইট বার্তায় বলেন, “ছোটখাটো অনুপ্রবেশ বলতে কিছু নেই। ঠিক তেমনি কোন ছোটখাটো হতাহতের ঘটনা নেই এবং প্রিয়জন হারানোর কারণে সামান্য শোক বলতে কিছু নেই।

বুধবার এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার ‘ছোট ধরনের আক্রমণ’ মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছ থেকে কিছুটা দুর্বল প্রতিক্রিয়া আনতে পারে।

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার প্রায় এক লাখ সেনা মোতায়েন করা হয়েছে। রাশিয়া দেশটিতে আক্রমণের পরিকল্পনার কথা অস্বীকার করেছে। তবে তারা প্রতিবেশী ইউক্রেনকে ন্যাটোর সদস্য পদ না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের ওপর চাপ দিয়ে আসছে। রাশিয়া চাইছে না ইউক্রেনের মাধ্যমে তার সীমান্তের কাছে ন্যাটোর সেনা ও অস্ত্র সরঞ্জাম মোতায়েন হোক।

বাইডেনের বুধবারের মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মহলেও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, তারা অবশ্যই রাশিয়াকে অনুপ্রবেশের ব্যাপারে সতর্ক করে দিতে চান। এ নিয়ে প্রেসিডেন্ট বাইডেনও গতকাল বৃহস্পতিবার এক ভাষণে বলেন, ইউক্রেনে রুশ সেনার যেকোনো ধরনের প্রবেশকে তারা হামলা হিসেবেই গণ্য করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন উত্তেজনাজো বাইডেনযুক্তরাষ্ট্ররাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অতিরিক্ত সময়ের রোমাঞ্চে শেষ আটে রিয়াল, বার্সার বিদায়

পরবর্তী

ডিয়াগো জোতার জোড়া গোলে ফাইনালে লিভারপুল

পরবর্তী

ডিয়াগো জোতার জোড়া গোলে ফাইনালে লিভারপুল

বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহতের ছবি, সড়ক দুর্ঘটনা সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত

সর্বশেষ

‘আন্দোলন করে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না’

জুলাই ২০, ২০২৬

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT