চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইক চালকদের হেলমেট ছাড়া তেল মিলবে না: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৮
অপরাধ
A A
ডিএমপি

চলতি সেপ্টেম্বর মাসকে ট্রাফিক সচেতনতা মাস হিসেবে ঘোষণাা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, সড়কের শৃঙ্খলা ফেরানোর বিষয়টি সামাজিক আন্দোলনে পরিণত করতে কাজ করা হচ্ছে। হেলমেট না থাকলে কোন বাইকের কাছে তেল বিক্রি করা হবে না।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, ‘সারাদেশে সড়ক পরিবহনে শৃঙ্খলা ফেরাতে আইনগত প্রচেষ্টা অব্যাহত আছে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের পর পুলিশ আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনা নিয়ে কাজ করছে। শৃঙ্খলা না ফেরার কারণ হিসেবে বেশিরভাগ মানুষের আইন না মানার প্রবণতাকে দায়ী করেছেন তিনি।’

কমিশনার বলেন, ‘আমরা বাস থামানোর জন্য ১২১টি স্থান নির্ধারণ করেছি। এগুলোতে বোর্ড লাগানো হচ্ছে। এসব স্থানের বাইরে কেউ বাস থামাতে পারবে না। পাশাপাশি বাস স্টপেজ ছাড়া কোথাও বাসের দরজা খুলবে না, বন্ধ থাকবে। যাত্রীরাও বাস স্টপেজ ছাড়া অন্য কোথাও নামতে পারবেন না।’

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে পেট্রোল পাম্প মালিকদের সাথে কথা বলেছি। তারা হেলমেট না থাকলে তেল সরবরাহ না করার প্রতিশ্রুতি দিয়েছেন।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এ মাসে বিশেষ ট্রাফিক কার্যক্রম চলবে। সকলকে আইন মানতে উদ্বুদ্ধ করতে প্রতি বেলায় নিয়ম করে ৩২২ জন রোভার স্কাউট সদস্য রাজধানীর বিভিন্ন স্পটে দায়িত্ব পালন করবেন।’

Reneta

তিনি বলেন, ‘সড়কের তুলনায় যানবাহন বেশি হওয়ায় এবং বিভিন্ন স্থানে বড় বড় প্রকল্পের কাজের কারণে যানজট হচ্ছে।’

ডিএমপি কমিশনার জানান, গত মাসে ট্রাফিক সপ্তাহে ৮৮ হাজার মামলা হয়েছে। এতে জরিমানার পরিমাণ ৫ কোটি টাকার বেশি।

রাজধানীর জাহাঙ্গীর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কে মডেল ট্রাফিক সিসটেম চালু করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপিলিড নিউজসড়ক দুর্ঘটনাহেলমেট
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT