চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে সংকল্পবদ্ধ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

বাংলা ভাষা সমৃদ্ধ করতে এখনই সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার দুপুরে রাজধানীর উত্তরায় আয়োজিত ‘ফিরে দেখা অমর ২১’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উত্তরা কল্যাণ সমিতি সেক্টর ৪ ও হাটি হাটি খাই খাই সংগঠন ‘ফিরে দেখা অমর ২১’ অনুষ্ঠানটি আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: ৫২’র ভাষা আন্দোলনকে মনে রাখতে এ আয়োজন করা হয়েছে। উত্তরাতে এ ধরণের অনুষ্ঠান কম হয়, আমাদের পরবর্তী প্রজন্ম যেন বাংলা ভাষাকে হৃদয়ে ধারণ করতে পারে সেজন্য এমন অনুষ্ঠান প্রতি বছর হওয়া উচিত।

২০৪১ সালে উন্নত বাংলাদেশে এই প্রজন্মই নেতৃত্ব দিবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: বাংলা ভাষা সমৃদ্ধ করতে এখনই আমাদের সংকল্পবদ্ধ হতে হবে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ

এমন আয়োজনের উদ্যোক্তা ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন: বিজিএমইএ-এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম নগরের পরিচিত মুখ। নগরবাসীর সেবায় ইতোমধ্যে তিনি আত্মনিয়োগ করেছেন। তার নাম এখন সবার মুখে মুখে। তাই আগামীতে ঢাকার মেয়র হিসেবে তাকেই দেখতে চাই।

Reneta

‘নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আতিকের মধ্যে রয়েছে’- বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

‘ফিরে দেখা অমর একুশ’ শীর্ষক আলোচনা সভায় ভাষার উন্নয়ন নিয়ে মূল বক্তব্য রাখেন লেখক, গবেষক, ভাষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামান।

তিনি বলেন: সব কিছুরই উন্নয়ন হচ্ছে। কিন্তু বাংলা ভাষার উন্নয়নে কী হলো! কী করার কথা, আর কী করছি আমরা? বাংলা নিয়ে নিজেকে প্রশ্ন করুন।

পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন: ভাষা চর্চার মধ্য দিয়েই সকল প্রকার অশুভ শক্তিকে মোকাবেলা করা সম্ভব।

উত্তরা কল্যাণ সমিতি সেক্টর ৪ ও হাটি হাটি খাই খাই সংগঠনের আহবায়ক বিজিএমইএ সাবেক সভাপতি আতিকুল ইসলাম বলেন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমন আয়োজনে সমাজের গুণীজনরা যেভাবে সাড়া দিয়েছেন সত্যিই আমি অভিভূত।

তিনি বলেন: উত্তরা থেকে একুশে বই মেলায় যাওয়া অনেক কষ্টের বিষয় হয়ে যায়। আমি ড. আনিসুজ্জামান স্যারের সঙ্গে আজই কথা বলছিলাম যেন বাংলা একাডেমি উত্তরা তেও বই মেলার আয়োজন করে।

বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, চিত্র নায়িকা রোজিনাসহ অনান্যরা।

অনুষ্ঠানে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিনামূল্যে স্বাস্থ্য সেবা সহ নাগরিকপ্রবাহ দেওয়া হয়।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈদেশিক বাণিজ্যে ঘাটতি ২৪ বিলিয়ন ডলার

জুলাই ১০, ২০২৬

কোটা আন্দোলন যে সরকার পতনে রূপ নেবে, তা কল্পনাই করেননি অনেক শিক্ষার্থী

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

জুলাই ১০, ২০২৬

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন ১৫০ পর্যটক

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT