চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা একাডেমির বই কেনা ও সদস্যদের বার্ষিক ফি দেওয়া যাবে ‘নগদ’-এ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ১৮, মে ২০২২
বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন এর প্রতিনিধিরা বই কেনা ও সদস্যদের ফি দেওয়ার জন্য নগদ পেমেন্টের উদ্বোধন করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা ভাষা চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে নির্মিত প্রথম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমির সঙ্গে এবার যুক্ত হলো ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। এখন থেকে বইপ্রেমীরা বাংলা একাডেমি থেকে বই ক্রয়সহ একাডেমির নির্বাহী পরিষদের সদস্যরা তাদের বার্ষিক ফি পরিশোধ করতে পারবেন ‘নগদ’-এ।

বুধবার দুপুরে বাংলা একাডেমির ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ভবনে বাংলা একাডেমি, বাংলাদেশ ডাক বিভাগ ও ‘নগদ’ লিমিটেড-এর মাঝে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় বাংলা বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন, বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান, ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই চুক্তির মধ্য দিয়ে বাংলা একাডেমির বিক্রয় ও বিপণন উপবিভাগের বিল পরিশোধ করা যাবে দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ। ফলে সারা দেশ থেকে আগত পাঠক ও প্রকাশকেরা বাংলা একাডেমি থেকে ক্রয়কৃত সকল বইয়ের মূল্য সহজেই পরিশোধ করতে পারবেন তাদের ‘নগদ’ ওয়ালেট দিয়ে। যা বইপ্রেমীদের ছাপা টাকা বহন ও নিজ জেলা শহর থেকে ঢাকায় যাতায়াতের ঝামেলা থেকে মুক্তি দেবে।

চুক্তির বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বলেন, বাংলাদেশ যখন ইন্টারনেটকে যোগাযোগ ও বিনিময়ের প্রধান বাহন হিসেবে ব্যবহার করছে, তখন নগদ ও বাংলা একাডেমির মাঝে এই চুক্তিটি একটি বিশেষ ভূমিকা পালন করবে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে বই পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। তিনি আরও বলেন, ‘আমি একটাই এমএফএস সেবা ব্যবহার করি, আর সেটি হলো নগদ।’

এ ছাড়া বাংলা একাডেমির নির্বাহী পরিষদের পাঁচ হাজার সদস্যের বার্ষিক ফি সংগ্রহসহ অন্যান্য আর্থিক সেবাও পরিশোধ করা যাবে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে। ফলশ্রুতিতে সারা দেশে অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ এমন প্রায় পাঁচ হাজার নির্বাহী পরিষদের সদস্যরা ঘরে বসেই তাঁদের বার্ষিক ফি পরিশোধ করতে পারবেন।

পাশাপাশি বাংলা একাডেমি ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মধ্যকার এই চুক্তির ফলে অমর একুশে বইমেলায়ও মিলবে এই পেমেন্ট সুবিধা। যেখানে পাঠকেরা বাংলা একাডেমির স্টল থেকে বই কিনে মূল্য পরিশোধ করতে পারবেন ‘নগদ’-এর মাধ্যমে।

বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন বাংলা একাডেমিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলা একাডেমির সাথে এই চুক্তিতে আমি অত্যন্ত আনন্দিত। ডাক বিভাগের আগে মোবাইল মানি অর্ডার ছিল, যার রূপান্তরিত ভার্সন এখন নগদ। আমি নগদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।’

বাংলা একাডেমির সঙ্গে চুক্তির বিষয়ে ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, ‘বাংলা ভাষা ও সাহিত্য চর্চার জন্য বাংলা একাডেমি একটি অনন্য সাধারণ প্রতিষ্ঠান। এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কাজ করতে পেরে আনন্দিত। আমরা এই চুক্তির ফলে বাংলা একাডেমির সম্মানিত গ্রাহক ও সদস্যরা তাদের বই কেনাকাটা ও বার্ষিক ফি পরিশোধ করতে পারবেন ‘নগদ’-এর মাধ্যমে।’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অ্যান্ডারসন-ব্রডকে ফিরিয়েই নামছেন অধিনায়ক স্টোকস

পরবর্তী

টানা ২৮ দিন করোনায় মৃত্যুহীন দেশ, শনাক্ত ২২

পরবর্তী
বাংলাদেশে করোনাভাইরাস টিকা নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীর প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ২৮ দিন করোনায় মৃত্যুহীন দেশ, শনাক্ত ২২

চঞ্চল চৌধুরীর ছবি, সিনেমার পোস্টার, বাংলা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পাপ পুণ্য’ সফল হলে বিশ্ব বাজারে বাড়বে বাংলা ছবির বাজার

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT