চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলায় কথা বলা শাস্তি পাবার মত অপরাধ ছিল তখন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৭
শিল্প সাহিত্য
A A

কম্পিউটারে বাংলা বর্ণলিপির জনককে আজ থেকে ৫২ বছর আগে বাংলা লিখতে হয়েছিল লুকিয়ে। ১৯৬৫ সালের ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে হয়েছিল সবার চোখ এড়িয়ে ফৌজদারহাটের এক পাহাড়ে বসে, একান্তে।

তিনি সাইফুদ্দাহার শহীদ, বেশি পরিচিত সাইফ শহীদ নামে। কম্পিউটারে প্রথম বাংলা বর্ণমালা শহীদলিপি তার তৈরি। ১৯৮৫ সালের ২৫ ফেব্রুয়ারি কম্পিউটারে মায়ের ভাষার প্রথম লিপি ব্যবহার করে প্রথম তিনি তার মা-কে চিঠি লিখেছিলেন।

সেই শহীদলিপির পর এসেছে বিজয়, অনলাইনে বিজয়যুগ পেরিয়ে এখন ইউনিকোড। কিন্তু শুরুটা অতো সহজ ছিল না।

ফৌজদারহাট ক্যাডেট কলেজে সাইফুদ্দাহার শহীদের অনেক পরের ছাত্র সাংবাদিক সানাউল্লাহ বলছেন: প্রবাসী শুধু নয়, দেশেও একটা প্রজন্ম গড়ে ওঠেছে যারা বাংলা লিখতে বা পড়তে পারে না, কিন্তু বলতে পারে। কম্পিউটারে বাংলা সফটওয়্যার তাদের জন্য নতুন সম্ভাবনা খুলে দিয়েছে। কিন্তু এর সূচনাটা এতো সহজ ছিল না।

‘শহীদলিপির ইতিহাস পড়লে যে কেউ বুঝবে কি অকল্পনীয় সৃজনশীলতা, পরিশ্রম আর সাহসের সময় ছিল সেটা। আর সেই চ্যালেঞ্জ নিয়েছিলেন সাইফ ভাই। তার লেখা পড়লে কম্পিউটারে বাংলা ব্যবহারের প্রথম দিককার দিনগুলোর কথা ভাবলে- এর প্রতিটি অধ্যায়ে আমরা রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হই। বাংলার প্রতিটি অক্ষরকে কি-বোর্ডে প্রকাশ করা, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্তাক্ষর- এর কতো জটিলতা; এইসব ভাবনা সেই সময়ে কতো যে কঠিন ছিল তা ইতিহাস না পড়লে না জানলে বোঝা যাবে না,’ বলে লিখেছেন সানাউল্লাহ।

ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাশ করার পর বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করে পেশা হিসেবে তথ্য-প্রযুক্তিকে বেছে নেন সাইফুদ্দাহার শহীদ। পাশাপাশি তৈরি করেন কম্পিউটারের প্রথম বাংলালিপি।

Reneta

এবারের একুশে ফেব্রুয়ারিতে তিনি ১৯৬৫ সালে ক্যাডেট কলেজে পড়ার সময় সেই সময়ের কথা মনে করেছেন যখন বাংলায় লিখতে বা কথা বলতে পারতেন না। ৫২ বছর আগের ওই একুশে ফেব্রুয়ারিতে তিনি তাই লুকিয়ে বাইরে চলে গিয়েছিলেন, একা একাই ভাষা শহীদদের স্মরণ করেছিলেন আর তা লিখে রেখেছিলেন দিনপঞ্জির পাতায়।

ফেসবুকে ১৯৬৫ সালের একুশে ফেব্রুয়ারির ডায়েরির পাতার একটি ছবি দিয়ে তিনি লিখেছেন: ৫০ বছরের বেশী আগের কথা। পাকিস্তানী আমল। দেশের একমাত্র ক্যাডেট কলেজে পড়ি। বাংলায় কথা বলা শাস্তি পাবার মত অপরাধ ছিল তখন। খুঁজে বের করলাম তখনকার দিনে ডায়েরীর পাতায় কি লিখেছিলাম এই ২১শে ফেব্রুয়ারীর দিনে।

সাইফুদ্দাহার শহীদ সেদিন তার ডায়েরিতে লিখেছিলেন:

“TO LIVE IN THE HEARTS WE LEAVE BEHIND IS NOT TO DIE”

আজ শহীদ দিবস। যাদের আত্মদানের বিনিময়ে মাকে মা বলে ডাকার অধিকার পেয়েছি তাদের স্মৃতির উদ্দেশ্যে রইল আমার শ্রদ্ধাঞ্জলি। লুকিয়ে পাহাড়ে গিয়েছিলাম সকালে। দূরে, অনেক দূরে, কলেজের সীমানা ছাড়িয়ে, মুক্ত বাতাসে শ্বাস নিয়ে খোলা আকাশের তলে সবুজ ঘাসের উপর বসে হাটুর মধ্যে মাথা গুজে চোখ বন্ধ করে রইলাম খানিকক্ষণ শহীদদের আত্মার প্রতি সম্মান দেখিয়ে। খুব ভাল লাগছিলো যতক্ষণ পাহাড়ে ছিলাম।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT