চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলালিংক নেক্সট টিউবারের দ্বিতীয় আসর শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩২ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক আয়োজিত দেশের প্রথম ডিজিটাল রিয়েলিটি শো বাংলালিংক নেক্সট টিউবারের দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলালিংক নেক্সট টিউবারের দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা দেন বাংলালিংক-অ্যাক্টিং চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং।

বাংলালিংক নেক্সট টিউবারের এবারের আসরে সম্ভাবনাময় ভিডিও কন্টেন্ট নির্মাতারা আবারও প্রতিভা প্রদর্শন ও প্রশিক্ষণের সুবিধাসহ পাবেন নতুন প্রজন্মের সেলিব্রেটি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহীদেরকে ইউটিউবে ভিডিও কনটেন্ট আপলোড করে সেটির ইউআরএল জমা দিতে করতে হবে এই ওয়েবসাইটে: http://www.nextuber.com। রেজিস্ট্রেশনের সময় ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ২০১৮ পর্যন্ত। প্রতিযোগিতার সুনিয়ন্ত্রিত বাছাই পর্ব শেষে ঘোষণা করা হবে প্রথম তিন বিজয়ীর নাম, যারা পাবেন বাংলালিংক-এর সঙ্গে যথাক্রমে ৩ লাখ, ২ লাখ ও ১ লাখ টাকা মূল্যমানের চুক্তির সুযোগ।

প্রথম বিজয়ীর জন্য থাকছে সিঙ্গাপুরে অবস্থিত গুগলের অফিস পরিদর্শনের সুযোগ। এছাড়া তিন বিজয়ীর প্রত্যেকে ছয় মাসের ইন্টার্নশিপসহ বাংলালিংক নিবেদিত তিনটি পৃথক শো-এর চারটি পর্বে অংশগ্রহণের সুযোগ ।

নেক্সট টিউবারের দ্বিতীয় আসরের বিচারক প্যানেলে থাকছেন চিত্রনায়িকা পূর্ণিমা, টিভি অভিনেতা ইরেশ জাকের ও ইউটিউবার তামিম মৃধা ও সৌভিক আহমেদ। এবারের আয়োজনের টিভি ও রেডিও পার্টনার এনটিভি ও এবিসি রেডিও। এছাড়া অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে থাকছে বঙ্গ।

বাংলালিংক-এর এ্যাক্টিং চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং বলেন, “বাংলালিংক প্রতিনিয়ত তরুণ প্রজন্মের ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন ডিজিটাল উদ্যোগ গ্রহণ করছে যাতে তরুণরা ডিজিটাল বাংলাদেশের বিনির্মাণে সক্রিয় ভূমিকা পালন করতে পারে। আমরা নেক্সট টিউবারের দ্বিতীয় আসর আয়োজন করতে পেরে অত্যন্ত গর্বিত। আমাদের এই উদ্যোগ ইতোমধ্যে মেধাবী ভিডিও কন্টেন্ট নির্মাতাদের জন্য একটি দৃষ্টান্তমূলক ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। নেক্সট টিউবারের প্রথম আসরের অভাবনীয় সাফল্য আমাদের এই উদ্যোগকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে। আমরা আশা করি ভবিষ্যতে নেক্সট টিউবার আরও বেশি সংখ্যক ভিডিও কন্টেন্ট নির্মাতাকে তাদের স্বপ্নপূরণে সাহায্য করবে।”

Reneta

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ কর্পোরেট এ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এবং প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউবইউটিউবারবাংলালিংক নেক্সট টিউবার
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

জুলাই ১২, ২০২৬
ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে ঢাকার জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে যাত্রীরা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT