চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলার সাহসী নারীর আখ্যান ‘ন ডরাই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ন ২১, জুন ২০১৯
বিনোদন
A A

অফিশিয়াল না হলেও তাক লাগিয়ে দিয়েছিলো ‘ডেয়ার টু সার্ফ’ নামের চলচ্চিত্রটির প্রথম দর্শন! পোস্টারে ছিলো নারী মুক্তির ইঙ্গিত। আর এবার অফিশিয়াল পোস্টার, ছবির বাংলা নাম এবং টিজার প্রকাশ করে তুমুল আলোচনার জন্ম দিলো সার্ফিং নিয়ে বাংলাদেশের প্রথম ছবিটি!

সার্ফিং নিয়ে ছবির মধ্য দিয়ে প্রথমবার প্রযোজনায় নামলো স্টার সিনেপ্লেক্স। ছবিটির প্রযোজক হিসেবে আছেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান। ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার (২০ জুন) সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা। যেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক তানিম রহমান অংশু, ছবির কেন্দ্রীয় চরিত্র সুনেরা বিনতে কামাল ও অভিনেতা শরিফুল রাজসহ ছবির সঙ্গে সংশ্লিষ্ট অনেকে।

সংবাদ সম্মেলনে সার্ফিং নিয়ে বাংলার প্রথম চলচ্চিত্রের পোস্টার উন্মোচন করা হয়। সেই সঙ্গে সঙ্গে প্রথমবার দেখা যায়, ছবির বাংলা নাম রাখা হয়েছে ‘ন ডরাই’। সংবাম সম্মেলনে জানানো হয়, যেহেতু ছবিতে কক্সবাজার অঞ্চলের গল্প বলা হয়েছে তাই সেখানকার আঞ্চলিক ভাষায় ছবির নাম রাখা হয়েছে।

পোস্টারে দেখা মেলে সমুদ্র পাড়ে লাল বেনারসিতে এক নববধূকে, অথচ তার হাতে ধরা সার্ফিং বোট! মূলত সার্ফিং নিয়ে এক নারীর প্যাশন-ই ফুটিয়ে তোলা হয়েছে পোস্টারে, সেই সঙ্গে আছে বাংলার নারী মুক্তির ইঙ্গিতও!

তবে মূল চমক দেখা যায় ‘ন ডরাই’-এর ট্রেলারে। প্রায় তিন মিনিটের ট্রেলারটিতে তুলে ধরা হয় সার্ফিং নিয়ে কক্সবাজারের স্থানীয় এক মেয়ে আয়েশার সংগ্রাম। যাকে সমাজ, পরিবার আর স্বজনরা বার বার মনে করিয়ে দেয়, ‘তুই নারী, তর জন্য সমুদ্র না, সার্ফিং না!’ সংসারের শিকলে বাঁধতে চায় তাকে। কিন্তু আয়েশা নাছোড়বান্দা! সমুদ্রের বিশাল ঢেউয়ের ভেতর থেকে সার্ফিং বোটে সওয়ার হয়ে বেরিয়ে আসে! দুর্দান্ত দাপটে!

ট্রেলারটি অন্তর্জালেও প্রকাশ করা হয়। যা চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এরজন্যে নির্মাতার মুন্সিয়ানাকে যেমন বাহবা দিচ্ছেন, তেমনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা সুনেরার প্রশংসায় রীতিমত পঞ্চমুখ।

Reneta

সত্য ঘটনা অবলম্বন করে ‘ন ডরাই’-এর চিত্রনাট্য লিখেছেন দেবের বুনোহাঁস, পিংক ছবির চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত। সিনেমার প্রায় নব্বই শতাংশ দৃশ্যধারণ হয়েছে কক্সবাজারে। সিনেমাতে চট্টগ্রামের ভাষা শুনতে পাবেন শ্রোতা-দর্শকরা। তবে তা সবাই যেন বুঝতে পারে সেভাবেই ব্যবহার করা হয়েছে। আগামী অক্টোবরে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা।

Jui  Banner Campaign
ট্যাগ: আয়েশাচিত্রনাট্যন ডরাইলিড বিনোদনশরীফুলসার্ফিংসিনেপ্লেক্সসুনেরা
শেয়ারTweetPin

সর্বশেষ

কথা ছিল স্পেনে রিয়ালের ম্যাচ দেখবেন, বিশ্বকাপে নেমে নিলেন ৩ উইকেট

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী কলেরা টিকার সরবরাহ বৃদ্ধি, তিন বছর পর পুনরায় শুরু ভ্যাকসিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: বাংলাদেশের প্রখ‍্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ।

সুরকার ও সংগীত পরিচালক শাহনেওয়াজ কানাডায় মারা গেছেন 

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT