বিনোদন

বাংলার গানে রাজশাহীর ১৭ জন পেলেন ঢাকায় আসার একতারা

বাংলার গানে রাজশাহীর ১৭ জন পেলেন ঢাকায় আসার একতারা

লোকসঙ্গীতের রিয়েলিটি শো আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গানের রাজশাহী বিভাগের অডিশন শেষে ঢাকা যাবার একতারা পেয়েছেন ১৭ শিল্পী।

শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বিভাগের ৮ জেলার কয়েকশ শিল্পী প্রাথমিক অডিশনে অংশ নেন। লম্বা লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করে বিচারকদের মুখোমুখি হন তারা।

হানা সামদানীর পরিচালনা ও জেবা আনিকার উপস্থাপনায় প্রতিযোগিতার রাজশাহীর পর্বের বিচারক ছিলেন, আকরামুল ইসলাম, কান্তা নদী, দিল আফরোজ রেবা, মনির, শিমুল খান ও গোলাম মোস্তফা।

৭৬ জন প্রতিযোগী অডিশনের দ্বিতীয় রাউন্ডে অংশ নেয়। তাদের মধ্য থেকেই রাজশাহীর ১৭ শিল্পীকে চূড়ান্ত করা হয়।

বিষয়:চ্যানেল অাইবাংলার গান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…