‘লিভার আয়ুশ চ্যানেল আই হাজারও কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’ এ সুরের ধারার চেয়ারম্যান রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে হাজারও কণ্ঠে ‘তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে’ গানে বরণ করা হয় বাংলা নববর্ষ ১৪২৬। এই সময়ে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং। বর্ণিল এই উৎসবের আয়োজন বসেছে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতি বছরের মতো এবারও চ্যানেল আই-সুরের ধারার হাজার কন্ঠে বর্ষবরণের আয়োজন। তবে অষ্টম এই আয়োজনটা ছিলো একটু ভিন্নধর্মী। একজন বিদেশী প্রধানমন্ত্রীর জন্য আগে ভাগেই প্রস্তুত বর্ষবরণের মঞ্চ।
ভিডিও: আলী আজগর








