চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ৩৮৫, মুমিনুল ১৮২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

৫০ ওভারের ক্রিকেটে নিজের সর্বোচ্চ ইনিংস খেলার পর ডাবলের দিকে হাঁটলেন মুমিনুল হক। আশা জাগিয়েও ১৮২ করে রানআউটের শিকার হয়ে সাজঘরে ফিরতে হলো আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ককে। দুর্ভাগ্য সঙ্গী না হলে বাংলাদেশ পেয়ে যেতে পারতো লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান!

বুধবার ডাবলিনে সিরিজের চতুর্থ আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে মুমিনুলের তাণ্ডবে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৮৫ রানের বিশাল পুঁজি গড়েছে সফরকারীরা। জাকির হাসান ৭৯ ও মোহাম্মদ মিঠুন ৮৬ রানে অপরাজিত থাকেন।

মুমিনুল যখন রানআউটে কাটা পড়েন বাংলাদেশ ইনিংসে তখনও ৫ ওভার বাকি। মুমিনুলের ১৩৩ বলের ইনিংসে ছিল ২৭টি চার ও তিনটি ছক্কা।

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংসটি রকিবুল হাসানের দখলেই থেকে গেল। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে মোহামেডানের হয়ে ১৯০ রানের ইনিংস খেলেছিলেন রকিবুল। মুমিনুলের সান্ত্বনা দ্বিতীয় স্থানে উঠলো তার ইনিংসটি। এ বাঁহাতির আগের সেরা ইনিংস ১৫২ রানের।

ডাবল সেঞ্চুরি না হলেও ১৮২ রানের ইনিংস খেলে একটা বার্তা দিতে পেরেছেন মুমিনুল। টেস্ট ক্রিকেটারের তকমা পাওয়া এ বাঁহাতি যে ওয়ানডে সংস্করণেও ফেরার যোগ্যতা রাখেন সেটি প্রমাণ করেছেন এবার।

রঙিন পোশাকে ফেরানোর ব্যাপারে নির্বাচকদের দৃষ্টি ভালোভাবেই আছে মুমিনুলের উপর। ‘এ’ দল ঘোষণার পরপরই সেটি জানিয়েছিলেন হাবিবুল বাশার সুমন। চার বছর ধরে ওয়ানডে দলের বাইরে থাকা এই ক্রিকেটারের ভাগ্য খোলে কিনা সেটিই দেখার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ড সফরমুমিনুল হকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT