চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ২৩৪, ওয়েস্ট ইন্ডিজ ৬৭/০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ পূর্বাহ্ণ ২৫, জুন ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে প্রথম দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। জন ক্যাম্পবেল ৩২ ও অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ৩০ রানে অপরাজিত আছেন। দুজন মিলে ব্যাটিং করেছেন ১৬ ওভার। বিকেলের সেশনে প্রতিপক্ষের কোনো উইকেট ফেলতে না পারাটা আক্ষেপের সাকিব আল হাসানের দলের জন্য।

ফিফটি পেরিয়ে লিটন দাস আউট হওয়ার পর শঙ্কা জাগে দুইশ করতে পারবে তো বাংলাদেশ! শরিফুল ইসলাম ও ইবাদত হোসেনের লড়াই শেষ পর্যন্ত এনে দিয়েছে মাঝারি পুঁজি। নবম উইকেটে তারা গড়েছেন ৩৬ রানের জুটি। বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ২৩৪ রানে।

২১ রানে অপরাজিত থাকেন ইবাদত। আগের ২৬ ইনিংসে মোট ১২ রান করা এ টেলএন্ডার ক্যারিয়াসেরা ইনিংসটি ৩৫ বলের। মাত্র্র ১৭ বলে ২৬ রান করে যান শরিফুল। চোট কাটিয়ে মাত্র দুই দিন আগে দলের সঙ্গে যোগ দেন এ তরুণ ক্রিকেটার।

আলঝারি জোসেফ ও জেডেন সীলস নেন তিনটি করে উইকেট। কাইল মেয়ার্স ও এন্ডারসন ফিলিপস নেন দুটি করে উইকেট।
সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। থামতে হয় আড়াইশর আগে, ইনিংস দীর্ঘ হয় ৬৪.২ ওভার।

সর্বোচ্চ ৫৩ রান করেন লিটন। ওপেনার তামিম ইকবাল ৪৬ রান করে আউট হন। ২৬ রান আসে নাজমুল হোসেন শান্তর ব্যাটে।

অ্যান্টিগা টেস্টে টপঅর্ডারে দেখা গেছে দুর্দশার চিত্র। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগের চেয়ে ভালো করেছেন ব্যাটাররা। মুমিনুল হকের জায়গায় সুযোগ পাওয়া এনামুল হক বিজয় ৫টি চারে করেন ২৩ রান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টসসেন্ট লুসিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT