চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ স্টার্টআপ কাপ শুরু: দেশজুড়ে ঘুরবে উদ্যোক্তা বাস

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৬:১২ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

রাজধানী থেকে বের হয়ে দেশজুড়ে থাকা তরুণ উদ্যোক্তাদের প্রাথমিক পরিকল্পনাগুলোকে আলোর মুখ দেখাতে শুরু হয়েছে ‘বাংলাদেশ স্টার্টআপ কাপ’। বিশ্বের ৬০ টিরও বেশি দেশে আয়োজিত  স্টার্টআপ কাপের অংশ হিসেবে স্থানীয় নতুন উদ্যোক্তাদের সমস্যা সমাধানের জন্যই এই আয়োজন।

কৃষি, শিক্ষা, স্বাস্থ্যখাতসহ তরুণদের উদ্যমী প্রচেষ্টাগুলোকে মূলধারায় ফেরাতে দ্বিতীয়বারের মতো এই আয়োজন করেছে বেটারস্টোরিজ লিমিটেড। সার্বিক সহায়তায় আছে নেদারল্যান্ডস সরকার ও ভারত ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান আভিস্কার।

এ উপলক্ষে সোমবার রাজধানীর গুলশান ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও একসেস টু ইনফরমেশনের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, বাংলাদেশ স্টার্টআপ কাপ প্রকল্প পরিচালক সেলিমা হোসাইন এলেন ও উপ-প্রকল্প পরিচালক মুহাইমিন খান।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান,‘বাংলাদেশ স্টার্টআপ কাপ ২০১৭ একটি ইকোসিস্টেম তৈরি করার উদ্যোগ। বছরব্যাপী ব্যবসায়িক মডেল তৈরির প্রতিযোগিতা এটি, যা দেশজুড়ে অনুষ্ঠিত হবে। বিশেষায়িত একটি বাস বাংলাদেশের ৭ টি বিভাগীয় শহরে ভ্রমণের মাধ্যমে স্টার্টআপ সংস্কৃতির উন্নয়নে কাজ করবে এবং উদ্যোক্তাদের স্থানীয় স্টার্টআপ ব্যবসার সুষ্ঠু পরিবেশ তৈরি ও বিকাশে সহায়তা করবে।’

বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ৭ দিন করে ইকোসিস্টেম তৈরির জন্য কর্মশালা, নির্বাচিত অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের সুযোগ দেয়া হবে।

আগ্রহীরা আগামী ২৫ মার্চ ২০১৭ এর মধ্যে http://bangladesh.startupcup.com এই লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। যোগাযোগ করা যাবে ০১৭৫৪১৪১১৮৮ এই নাম্বারে।

বেটারস্টোরিজের প্রতিষ্ঠাতা মিনহাজ আনোয়ার চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘নতুন কিছু নিয়ে যারা কাজ করছেন আমাদের কাজ তাদের পাশে দাঁড়ানো। আমাদের দেশে কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন খাতে নতুন চিন্তা, আইডিয়া আছে তরুণদের কাছে। কিন্তু সঠিক দিক নির্দেশনা এবং সমন্বিত উদ্যোগের অভাবে তাদের সেসব আইডিয়া বাস্তবায়িত হচ্ছে না। এজন্য একটা ভিত্তি বা প্ল্যাটফর্ম দরকার যা উদ্যোক্তাদের দাঁড়াতে সহায়তা করে।’

২০০৯ সালে বাংলাদেশে প্রথম বারের মতো ব্যবসা বিষয়ক উদ্যোগ ইনকিউবেটর হিসেবে বেটারস্টোরিজ কার্যক্রম শুরু করে। ২০১৪ সালে বেটারস্টোরিজ স্টার্টআপ ইকো সিস্টেম উন্নয়নের লক্ষ্যে অনেকগুলো ইভেন্টের আয়োজন করে যেখানে ৮০০ প্রতিযোগী অংশ নিয়ে দুটি সফল স্টার্টআপ তৈরি করে। তবে দেশের অন্য সাতটি বিভাগে খুব সামান্য সংখ্যক উদ্যোক্তাই এ সম্পর্কে জানার সুযোগ পায়। তাই বাংলাদেশ স্টার্টআপ কাপ ২০১৭ দেশের সাতটি বিভাগের মধ্যে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার পাশাপাশি বিলিয়ন ডলার স্টার্টআপ তৈরির জন্য সহযোগিতা করবে।

ট্যাগ: বাংলাদেশ স্টার্টআপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তুষারের আরেকটি ডাবল, অপেক্ষায় নাফীস

পরবর্তী

‘অতিরঞ্জিত বিবৃতি’ স্টেট ডিপার্টমেন্টের অভ্যাস হয়ে গেছে

পরবর্তী

‘অতিরঞ্জিত বিবৃতি’ স্টেট ডিপার্টমেন্টের অভ্যাস হয়ে গেছে

এবার পরিচালনায় ইমরান খান

সর্বশেষ

কলকাতা বইমেলায় বড় পরিবর্তন, গিল্ডের সভাপতি-সম্পাদক বাদ

আগস্ট ২৬, ২০২৬

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT