চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-সৌদি সম্পর্ক সুদৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ: ধর্ম প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৯
বাংলাদেশ
A A

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক এখন সুদৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ।

রোববার স্থানীয় সময় সকালে সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটির ধর্ম, দাওয়া ও গাইডেন্স বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মুসলমানদের ঐক্য খুবই জরুরি বলেও মন্তব্য করেন।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি সরকারের আমন্ত্রণে ‘কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কোরআন মেমোরাইজেশন কনটেস্ট’-এ অতিথি হিসেবে অংশ নিতে ৬ দিনের সফরে রোববার সকালে ধর্ম প্রতিমন্ত্রী জেদ্দা পৌঁছান।

এ সময় ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ তাকে স্বাগত জানান। পরে দুই মন্ত্রীর মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক, রাজনৈতিক ও উন্নয়নে বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করেন সৌদি মন্ত্রী।

পবিত্র মক্কা শরিফের মসজিদুল হারামে গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক কোরআন মেমোরাইজেশন কন্টেস্টের ৪১তম অধিবেশন শুরু হয়েছে। তা চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।

Reneta

বাংলাদেশসহ প্রায় ১৫০টি দেশের প্রতিযোগিরা এতে অংশ নিয়েছেন।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর (হজ) মোহাম্মদ মাকসুদুর রহমান, জেদ্দাস্থ বাংলাদেশ কন্সুলেটের প্রথম সচিব মোস্তফা জামিল প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্ম প্রতিমন্ত্রীবাংলাদেশসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT