চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-সৌদির মাঝে সরকারি-বেসরকারি অংশীদারীত্বের সমঝোতা স্মারক সই

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৯:১৫ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২১
প্রবাস সংবাদ
A A
বাংলাদেশ ও সৌদি প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুদেশের মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) বিষয়ক সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে।

রিয়াদে বাদশাহ আব্দুল আজিজ আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ফিউচার ইনভেষ্টমেন্ট ইনিশিয়েটিভের সম্মেলন চলাকালে এর প্লেনারি হলে আজ এ সমঝোতা স্মারক সাক্ষরিত হয়।

সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহ ও সৌদি সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান নিজ নিজ পক্ষে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারকে সাক্ষর করেন। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

Banglabid

সমঝোতা স্মারক সাক্ষর শেষে স্কাই নিউজ, ব্লুমবার্গ, আরব নিউজ, সৌদি প্রেস এজেন্সিসহ বিভিন্ন মিডিয়াতে সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এ সমঝোতা স্মারক সাক্ষরের ফলে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটনসহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি পাবে।

বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে বলে উল্লেখ করে তিনি সৌদি আরবের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান।

Reneta

সালমান এফ রহমান বাংলাদেশে বিদেশী বিনিয়োগের মডেলসমূহ বর্ননা করে বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব ও যুগোপযোগী চিন্তাধারায় বাংলাদেশে বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধিত হয়েছে। বাংলাদেশ আজ বিদেশী বিনিয়োগের একটি আর্দশ স্থান বলে বিবেচিত হচ্ছে।

উপদেষ্টা সালমান এফ রহমান জানান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কোন সৌদি কোম্পানি অগ্রাধিকারমূলক সহায়তা চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

গত ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সৌদি বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহ এর সাথে বৈঠককালে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক সাক্ষরের বিষয়ে অনুরোধ জানান। সেসময় সৌদি বিনিয়োগ বিষয়ক মন্ত্রী এ বিষয়ে সমঝোতা স্মারক সাক্ষরের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশে সৌদি বিনিয়োগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০২২ সালে সরকারি ছুটি ২২ দিন

পরবর্তী

হাসপাতালে আরও ১৭৩ ডেঙ্গু রোগী ভর্তি

পরবর্তী
চ্যানেল আই অনলাইন সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে আরও ১৭৩ ডেঙ্গু রোগী ভর্তি

নিষিদ্ধ ব্যক্তি চিহ্নিত করার জন্য লাল রঙের ব্যানার সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোটা শিশু স্কুলে ভর্তির অযোগ্য!

সর্বশেষ

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, কমবে দিনের তাপমাত্রা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT