চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সুপার লিগে ম্যারাডোনা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশ সুপার লিগের( বিএসএল) ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা! ভারতের প্রভাবশালী সংবাদ পত্র দৈনিক আনন্দবাজার এ খরব জানালেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানাচ্ছে ভিন্ন কথা।

বাফুফের জনসংযোগ কর্মকর্তা আহসান আহমেদ অমিত চ্যানেল আই অনলাইনকে বলেন: আমারা সুপার লিগের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছি। টুর্নামেন্টটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে ডিয়েগো ম্যারাডোনাকে টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তার কাছ থেকে এখনও ইতিবাচক সাড়া আসেনি। তবে আসা মাত্র আমরা গণমাধ্যমকে জানাবো।

আনন্দবাজার পত্রিকায় দিয়েগো ম্যারাডোনার উপস্থিতি এবং সেটাকে ইন্ডিয়ান সুপার লিগের জন্য চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করে প্রতিবেদনে বলা হয়: ইন্ডিয়ান সুপার লিগের সামনে এখন বড় চ্যালেঞ্জ। এতদিন একাই রাজত্ব করেছে। বিশ্ব ফুটবলে ছড়িয়ে পরেছে আইএসএল-এর নাম। এ বার আইএসএল-কে টক্কর দিতে আসছে বাংলাদেশ সুপার লিগ।

ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে বাংলাদেশ সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডরের নাম। যে সে নাম নয়। তিনি স্বয়ং দিয়েগো মারাদোনা। শুধু তাই নয়। আইএসএল-এর প্রায় গায়ে গায়েই হবে বিএসএল। আইএসএল চলে অক্টোবর থেকে ডিসেম্বর।

বাংলাদেশ সুপার লিগ হবে নভেম্বর-ডিসেম্বরে। আগামী ২৮ ফেব্রুয়ারি হতে চলেছে বিএসএল-এর লোগো উন্মোচন। তার পরই ঘোষণা করা হবে কটা দল নিয়ে হবে এই টুর্নামেন্ট, কারা কিনছেন দল। শুধু তাই নয় আইএসএলকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে প্রাক্তন কিন্তু বড় নামের পিছনে ছুটবে না বাংলাদেশ। ফুটবলার নেওয়া হবে ৩০-এর কোঠার মধ্যেই।

শুধু তাই নয়। বিএসএল হাত বাড়াচ্ছে আইএসএল-এর দিকেও। আইএসএল-এ ভাল খেলা ফ্রি ফুটবলার, কোচদের দিকে নজর রয়েছে নতুন এই লিগের। ভাল ফুটবলারকে ছেড়ে রাখলেই হাতছাড়া হয়ে যেতে পারেন তিনি। কারণ টাকার অঙ্কে আইএসএল-এর সঙ্গে টক্কর দেবে এই লিগ।

এমন অবস্থায় ভারতের সেরা ও জনপ্রিয় লিগকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চুপচাপই প্রস্তুতি নিয়ে ফেলেছে বাংলাদেশ। যে দেশে ক্রিকেটই শেষ কথা, সেখানে ফুটবলের এই উত্থান তাৎপর্যপূর্ণ। সংগঠকদের মতে, বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে নতুন এই লিগ। পৌঁছে যাবে বিশ্ব ফুটবলের আঙিনায়। বাংলাদেশ থেকে এখনও পর্যন্ত একজনই আইএসএল খেলার সুযোগ পেয়েছিলেন। তিনি মামুনুল ইসলাম।

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আইএসএল-এর প্রথম বছর ছিলেন আটলেটিকো কলকাতায়। যদিও তেমন ভাবে খেলার সুযোগ পাননি। এ বার বিএসএল-এ দাপিয়ে খেলার জন্য তৈরি বাংলাদেশের ফুটবলাররা। নিজেদের বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এটাই হবে মামুনুলদের সেরা মঞ্চ।

ট্যাগ: বাংলাদেশ সুপার লিগবিএসএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ সুপার লিগে ম্যারাডোনা!

পরবর্তী

বন্ধ হচ্ছে ইয়াহু নিউজ

পরবর্তী

বন্ধ হচ্ছে ইয়াহু নিউজ

বন্ধ হচ্ছে ইয়াহু নিউজ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT