চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সফরের জন্য দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

সাবিত খান সাবিত খান
৬:০২ পূর্বাহ্ণ ২৭, মে ২০১৫
স্পোর্টস
A A

আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষে ৩ অধিনায়ক নিয়ে টেস্ট, ওয়ানডে এবং টি২০ দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আগামী জুলাই মাস থেকে শুরু হতে যাওয়া এই সফরে দুই ম্যাচের টি২০ সিরিজ, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে।

হাশিম আমলাকে টেস্ট দলের অধিনায়ক,ওয়ান-ডে দলের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স এবং টি২০তে দায়িত্ব পালন করবেন ফাফ ডু প্লেসিস।

আগামী জুলাই মাসের ৫ এবং ৭ তারিখে মিরপুরে দুটি টি২০ ম্যাচের মাধ্যমে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ পর্ব। এছাড়াও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি ১০ জুলাই এবং ১২ ও ১৫ জুলাই অপর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের ভেন্যু নির্ধারিত হয়েছে ঢাকার মিরপুর এবং চট্টগ্রাম। এছাড়াও দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি চট্টগ্রামে ২১ জুলাই থেকে এবং দ্বিতীয়টি ঢাকার মিরপুর স্ট্যাডিয়ামে ৩০ জুলাই থেকে মাঠে গড়াবে।

Banglabid

দক্ষিণ আফ্রিকার এই সফরের টেস্ট সিরিজে থাকছেন না মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। প্রথম সন্তানের জন্ম উপলক্ষে ‘ক্রিকেট সাউথ আফ্রিকা’ তার পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করেছে। তবে সীমিত ওভারের ম্যাচগুলোতে তাকে সামলাতে হবে বাংলাদেশি বোলারদের। ওয়ানডে সিরিজের নেতৃত্ব দেবেন এই উইকেট কিপার এবং বিধংসি ব্যাটসম্যান।

এই সফরের পূর্বে বাংলাদেশের বিপক্ষে খেলতে ‘অনীহা’ জানানো দক্ষিণ আফ্রিকার ঝড়ো বোলার ডেইল স্টেইনকে শুধু দেখা যাবে টেস্ট সিরিজে।

টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার ৪ জন খেলোয়াড়ের অভিষেক হতে যাচ্ছে। তারা হলেন ব্যাটসম্যান রিজা হ্যান্ড্রিক্স, উইকেট কিপার ডেইন ভিলাস, বাহাতি স্পিনার এরন ফ্যানগিসো এবং অনুর্ধ ১৯ দলের ফাস্ট বোলার ক্যাগিসো রাবাডা। সীমিত ওভারের ম্যাচে পূর্বেই এই চারজনের অভিষেক হয়েছে।

Reneta

দক্ষিণ আফ্রিকার টেস্ট দল: হাশিম আমলা (অধিনায়ক), ডিন এলগার, রিজা হেন্ড্রিক্স, ফাফ ডু প্লেসিস, স্টিয়ান ভ্যান জিল, জেপি ডুমিনি, কুইনটন ডি কক, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল, এরন ফ্যানগিসো, সিমন হারমার, টেম্বা ব্যাভুমা, ক্যাগিসো রাবাডা, ডেইন ভিলাস।

ওয়ান-ডে দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা (সহ-অধিনায়ক), কুইনটন ডি কক, ফাফ ডু প্লেসিস, রিলি রোসো, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারডিন, ক্রিস মরিস, মরনে মরকেল, ইমরান তাহির, ক্যাগিসো রাবাডা, কাইল এ্যাবোট, এরন ফ্যানগিসো, ওয়েন পারনেল, রিয়ান ম্যাকলারেন।

টি২০ দল: ফাফ ডু প্লেসিস ( অধিনায়ক), কুইনটন ডি কক, রিলি রোসো, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ডেভিড উইজ, ক্রিস মরিস, কাইল এ্যাবোট, ক্যাগিসো রাবাডা, এরন ফ্যানগিসো, এডি লী, ওয়েন পারনেল, বিউরান হ্যান্ডিক্স।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT