চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তা যেন থেমে না যায়: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তা যেন থেমে না যায়। উন্নয়নের যে গতিধারা সৃষ্টি হয়েছে তা যেন অব্যাহত থাকে। সব সময় শৃংখলা বজায় রেখে চেইন অব কমান্ড মেনে চলতে হবে। জনগণ চাইলে আবারো ক্ষমতায় আসবে আওয়ামী লীগ।’

পিজি আর এর ৪৩ তম প্রতিষ্ঠা বাষিকীর অনুষ্ঠানে পিজিআর সদর দপ্তর ঢাকা সেনানিবাসে  এসব কথা বলেন তিনি।

সেসময় পিজিআর এর সদস্যদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন: ‘আমরা একই পরিবারের সদস্য নিজেকে আমি আপনাদের পরিবার মনে করি। আপনারা অনেক কষ্ট করেন। যখনই চলাফেরা করি গার্ড রেজিমেন্টের সদস্যদের সাথে আমার দেখা হয়।তাই আপনাদের কষ্টটা আমি বুঝি।সেজন্য আপনাদের সুখের জন্য নানা পদক্ষেপ নিয়েছি আমি।’

দেশের উন্নয়নের নানা দিক তুলে ধরে তিনি বলেন: দেশের ৯২ ভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। বাকিটুকুও আমরা পারব।১২৩ ভাগ বেতন আমরা একসাথে বৃদ্ধি করে দিয়েছি। পৃথিবীর আর কোন দেশে এমন হয়েছে কী না আমার জানা নেই।’

‘৯৬ সালে সরকারে এসে স্থলসীমান্ত চুক্তি বিষয়ে পদক্ষেপ নিই। অন্য কোন সরকারএই কাজটি করেনি। আমার লক্ষ্য ঠিল দেশকে উন্নত করতে হবে। দেশের মানুষের জীবনমান উন্নত করতে হবে।’

প্রযুক্তিগত উন্নয়নের নানা দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন: ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপণ করে আমরা মহাকাশ জয় করেছি। এর মাধ্যমে ইন্টারনেট সার্ভিস একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে যাবে। মহাকাশে বাংলাদেশে পতাকা চলে গেছে সে বিষয়ে আমরা সফল হয়েছি।’

Reneta

বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের বিষয়ে তিনি বলেন: দরিদ্র পতিবন্ধী সবার জীবনমান উন্নয়নে আমরা কাজ করে চলেছি। জাতির পিতা বলতেন ভিক্ষুক জাতির কোন মর্যাদা থাকে না। তাই আমরা চাই বাংলাদেশে যেন একজনও ভিক্ষুক না থাকে। কেউ কারো কাছে হাত পাতবে না।’

নিজেদের জীবনের সাথে তুলনা করে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার বিষয়ে শেখ হাসিনা বলেন: ‘মিয়ানমারের ১১ লাখ মানুষকে আশ্রয় দিয়েছি। এটা একটা কঠিন দায়িত্ব। আমরা আমাদের নিজের জীবন থেকে বুঝেছি রিফিউজি হওয়ার কত কষ্ট।

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে সকল রাষ্ট্র ও সংস্থার প্রশংসা অর্জন করেছে।

এসময় প্রধানমন্ত্রী পিজিআর এর সকল সদস্যদের শুভ কামনা জানিয়ে বলেন: ‘ক্ষমতায় থাকি আর না থাকি আমার দোয়া আপনাদের সাথে থাকবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিজিআরপ্রধানমন্ত্রীলিড নিউজশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT