চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ম্যাচের আগে এশিয়া কাপ শেষ ৩ ভারতীয়র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

হার্দিক পান্ডিয়ার মুখোমুখি হতে হবে না জানাই ছিল। শুক্রবার ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরে নামার আগে জানা গেল আরও দুজনের মুখোমুখি হতে হবে না বাংলাদেশকে। পান্ডিয়ার পর চোটে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে আরেক অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও পেসার শার্দুল ঠাকুরের।

বুধবার পাকিস্তানের বিপক্ষে বল করতে গিয়ে ফলো-থ্রুতে পিচের ওপরে পড়ে যান পান্ডিয়া। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। বিসিসিআই বৃহস্পতিবার জানিয়েছে, এশিয়া কাপের বাকি ম্যাচগুলো খেলা হচ্ছে না তার। পান্ডিয়ার বদলি হিসেবে মিডিয়াম পেসার দীপক চাহারকে ডেকে পাঠিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

পাকিস্তানের বিপক্ষে পুরো ম্যাচই খেলেছেন অক্ষর প্যাটেল। কিন্তু আঙুলের চোট নিয়ে। ম্যাচ শেষে স্ক্যান করানোর পর তার বাঁ-হাতের তর্জনীতে চির ধরা পড়েছে। এ স্পিনার অলরাউন্ডারও খেলতে পারবেন না বাংলাদেশসহ এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে। আর শার্দুল ঠাকুরের সমস্যা ধরা পড়েছে নিতম্বে। তারও খেলা হবে না টুর্নামেন্টের বাকি অংশে।

পান্ডিয়ার পাশাপাশি অক্ষর ও শার্দুলেরও বিকল্প ঠিক করে ফেলেছে ভারত। অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও পেসার সিদ্ধার্থ কাউল হচ্ছেন বদলি। তারা দীপক চাহারের সঙ্গেই দুবাই পথে উড়াল দিয়েছেন বৃহস্পতিবার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ-২০১৮ভারত ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১০ দিনব্যাপী এডিস মশা নির্মূল কার্যক্রম শুরু ডিএসসিসির

মে ১০, ২০২৬

রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ, পাঁচ মামলায় জামিনে থাকছেন আইভী

মে ১০, ২০২৬

যশোরে সার সংকটে দিশেহারা করলা চাষিরা

মে ১০, ২০২৬

তামিলনাডুতে মুখ্যমন্ত্রী হলেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেটে মেগা প্রকল্পের পরিবর্তে সামাজিক কর্মসূচিকে বেশি গুরুত্ব: অর্থমন্ত্রী

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT