চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত সুসম্পর্ক চাইলে সার্ক ভুলে যান: বিবেক দেবরয়

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
৬:৪১ অপরাহ্ন ২৮, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশ-ভারত সুসম্পর্ক চাইলে সার্কের কথা ভুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী পদমর্যাদায় ভারতের ন্যাশনাল ইন্সটিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়ার সদস্য ড. বিবেক দেবরয়।

ইংরেজী দৈনিক দ্য এশিয়ান এজের বর্ষপূর্তি উপলক্ষে গুলশানের লেকশোর হোটেলে আলোচনায় ঢাকায় দুই দেশের সম্পর্ক নিয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি নীতি নির্ধারকদের অতীত তিক্ততা ভুলে ইতিবাচক মনোভাব নিয়ে সমস্যা সমাধানে মনোযোগী হওয়ার অনুরোধ জানান।

ডক্টর বিবেক দেবরয় বলেন, আলাপ তার সঙ্গেই হতে পারে যে আলাপ করতে প্রস্তুত। যে প্রলাপ করতে ব্যস্ত তার সঙ্গে আলাপ হয় না। সার্ক বরাবরই দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। সার্কের কথা যদি আমরা ভাবি তবে ভারত-বাংলাদেশ সম্পর্কের কথা আমরা ভুলে যেতে পারি।

বাংলাদেশ-ভারত বাণিজ্য অসাম্য দূর করতে আমলাতান্ত্রিক বাধা দূর করতে বেসরকারী খাতকে আরো সক্রিয় হওয়ার পরামর্শও দিয়েছেন মন্ত্রী পদমর্যাদায় ন্যাশনাল ইন্সটিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়ার সদস্য ড. বিবেক দেবরয়।

ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, অতীতের যেকোন সময়ের চেয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো। এই সম্পর্ক দিনকে দিন সহযোগিতাপূর্ণ না হওয়ার কোন কারণ দেখছেন না ডক্টর বিবেক দেবরয়।

বাংলাদেশ-ভারত দুই দেশের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে টেকসই প্রবৃদ্ধি বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

Reneta

প্রায় একইরকম ভৌগলিক অবস্থান, নদী, পানি, ফল, ফসল, সংস্কৃতির দুই দেশ বৈরী মনোভাব নিয়ে সমৃদ্ধির মহাসড়কে যেতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

ডক্টর আতিউর রহমান বলেন, আমরা কেউই একা খেতে চাই না, কেউই একা পেট ভরতে চাই না আসুন সকলে মিলে এক সঙ্গে বসে আমরা আমাদের সমস্ত সম্পদ ও উন্নয়নকে আমরা অংশীদারিত্ব করি।

আলোচকরা বলেন, যুগ যুগ জিইয়ে থাকা সমস্যা সমাধানে রাজনৈতিক সদিচ্ছা আছে দু সরকারের, এখন দরকার জনগণের অব্যাহত চাপ।

Jui  Banner Campaign
ট্যাগ: সার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT