চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত শেষ পাঁচ দেখা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ১৪, জুন ২০১৭
স্পোর্টস
A A
চ্যাম্পিয়ন্স ট্রফি

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। বৃহস্পতিবারের এই ওয়ানডের লড়াইকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। ইদানীং দুদলের লড়াইয়ে রোমাঞ্চের মাত্রা যে ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপকেও ছাড়িয়ে গেছে। গুরুত্বপূর্ণ ম্যাচে কোহলিদের বিপক্ষে মাশরাফিদের লড়াইয়ের আগে জেনে নেয়া যাক কেমন ছিল দুদলের সবশেষ পাঁচ ওয়ানডের সাক্ষাত।

মিরপুর, ২০১৪:
তাসকিন আহমেদের অভিষেক ওয়ানডে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে রীতিমতো আগুন ঝরিয়েছিলেন টাইগার পেসার। মাত্র ২৮ রানে ৫ উইকেট নিয়ে ভারতকে ১০৫ রানে বেধে ফেলেছিলেন অভিষিক্ত এই তরুণ। কিন্তু ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় অভিষেকটা আর স্মরণীয় হয়নি তাসকিনের। মাত্র ৫৮ রান অলআউট হয়ে ম্যাচটা ৪৭ রানে হেরে বসে টাইগাররা।

মেলবোর্ন, ২০১৫:
ওয়ানডে বিশ্বকাপে চমক জাগিয়ে কোয়ার্টারে বাংলাদেশ। ম্যাচটি নিয়ে টাইগার ভক্তদের নতুন করে কিছু বলার হয়তো নেই। মাশরাফিদের সামনে প্রথমবারের মত বিশ্বকাপের সেমিতে যাওয়ার হাতছানি। সেটি ফিকে হয়ে যায় দুই আম্পায়ার ইয়ান গৌল্ড এবং আলিম দারের একাধিক বিতর্কিত সিদ্ধান্তে। ভারতের ৩০২ রানের জবাবে ১৯৩ রানে অলআউট হওয়া টাইগাররা ম্যাচ হেরে বসেছিল ১০৯ রানে। সেই ম্যাচের পর থেকেই বাংলাদেশ-ভারত ম্যাচে মানেই বাড়তি উত্তেজনা-রোমাঞ্চ।

অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে আলো ছড়িয়েছিলেন তাসকিন

মিরপুর, ২০১৫:
বিশ্বকাপের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসে ধোনির দল। বিশ্ব আসরের কোয়ার্টার ফাইনালের সেই স্মৃতি তখনো টাইগারদের মনে। সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ তোলে ৩০৭ রান। পরে ব্যাটিংয়ে নেমে মোস্তাফিজুর রহমান নামের এক জাদুকরের পেস-তোপের মুখে ২২৮ রানে গুঁটিয়ে যান ধোনি-কোহলিরা। ৫০ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা অভিষিক্ত ফিজ। সেই ম্যাচে মোস্তাফিজকে অযাচিতভাবে ধাক্কা মেরে বাংলাদেশি সমর্থকদের তোপের মুখে পড়তে হয় ভারতীয় কাপ্তান ধোনিকে।

মিরপুর, ২০১৫:
সিরিজের দ্বিতীয় ম্যাচে আরও ভয়ংকর রূপে হাজির মোস্তাফিজ। এবার কাটার মাস্টারের বোলিং তোপে ২০০ রানেই কুপোকাত ধোনি-বাহিনী। মাত্র ৪৩ রানে ৬ উইকেট দ্যা ফিজের। ৫৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে ভারতের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয়ের উল্লাস করে বাংলাদেশ।

ভারতকে একাই ধসিয়ে দিয়েছিলেন মোস্তাফিজ

মিরপুর, ২০১৫:
সেই সিরিজের তৃতীয় ওয়ানডে। সেটি ৭৭ রানে জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়ে মান বাঁচায় ভারত। মোস্তাফিজ ১৩ উইকেট নিয়ে রেকর্ডে নাম লেখান। টাইগারদের কাছে স্মরণীয় এক সিরিজ সেটি।

Reneta

এর আরো ছয়বার দেখা হয়েছে দুদলের। যার তিনবার ছিল টেস্ট, বাকি তিনবার টি-টুয়েন্টিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত ম্যাচ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকার বোবা বা কানা নয়: অর্থ প্রতিমন্ত্রী

পরবর্তী

কাজে যোগ দিয়েছেন অধ্যাপক রিয়াজ

পরবর্তী

কাজে যোগ দিয়েছেন অধ্যাপক রিয়াজ

পাহাড় ধস

ভাইয়ের পাশে ভাই, মৃত মায়ের কোলে সন্তানের লাশ

সর্বশেষ

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT