চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত ম্যাচেও আম্পায়ার সেই আলিম দার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ২৬, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী ২ জুলাই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালের রাস্তা খোলা রাখতে জন্য সেই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন ‘বিতর্কিত’ পাকিস্তানি আলিম দার।

আইসিসির বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠ আম্পায়ারের দায়িত্বে থাকবেন শ্রীলঙ্কান রুচিরা পালিয়াগুরুগে ও সাউথ আফ্রিকার মরিস এরাসমাস। আর তৃতীয় আম্পায়ার থাকবেন আলিম দার। ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন লঙ্কান কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারি থাকবেন আরেক লঙ্কান রঞ্জন মাদুগালে।

বাংলাদেশের একাধিক ম্যাচে আলিম দার আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানের এ আম্পায়ার বাংলাদেশের কোনো ম্যাচে যুক্ত থাকলেই বারবার ভুল সিদ্ধান্ত দিয়ে বিতর্কের কেন্দ্রে আসেন!

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ম্যাচেও থার্ড আম্পায়ারের (টিভি আম্পায়ার) দায়িত্বে ছিলেন আলিম দার। সেই ম্যাচে লিটন দাসের আউট নিয়ে আলোচনা-সমালোচনা থামেনি এখনও।

স্পিনার মুজিব-উর রহমানের বলে কভারে ড্রাইভ খেলেছিলেন লিটন। শর্টকভারে দূরহ এক ক্যাচ নেন হাসমতউল্লাহ। ক্যাচ নিয়ে তিনি উদযাপন শুরু করলেও নিশ্চিত ছিলেন না দুই ইংলিশ আম্পায়ার মাইকেল গফ ও রিচার্ড কেটেলবরো। অনফিল্ড আম্পায়ারদ্বয় নিশ্চিত হওয়ার জন্য রিভিউ চেয়ে বসেন। টিভিতে চুলচেরা বিশ্লেষণ করে রিভিউতে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন পাকিস্তানি আলিম দার।

লিটন সাজঘরে ফেরার আগেই শুরু হয়ে যায় বিতর্ক, তিনি আসলে আউট ছিলেন কিনা তা নিয়ে প্রশ্ন উচ্চকিত হয়। ইএসপিএন-ক্রিকইনফোর লাইভ কমেন্ট্রিতে লিটনের আউটকে ৫০/৫০ বলা হয়।

Reneta

রিপ্লেতে দেখা যায়, হাসমতউল্লাহর ডানহাতের আঙুলের মাথায় ওপর বল পড়েছে, কিন্তু তার বাঁ-হাত তখনো অনেকটা দূরে। তার মাথা ছিল উপর দিকে। ফলে তিনি দেখতে পাননি বল আসলে মাটি ছুঁয়েছে কিনা। তবে উদযাপন শুরু করে দেন। ডানহাতের আঙুল কিছুটা নিচে থাকলেও বল মাটি স্পর্শ করেছে বলেই পরে দেখা যায় রিপ্লেতে।

লিটনের পর একই ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের শিকার হন সৌম্য সরকার। মুজিবের বলে লেগ বিফোরে আউট হন সৌম্য। টাইগার বাঁহাতি রিভিউ নিয়েছিলেন, কাজ হয়নি। রিপ্লে দেখে আউটের ঘোষণাই আসে টিভি আম্পায়ার দার থেকে। মাঠের আম্পায়ার আগেই আউটের সিদ্ধান্ত না দিলে অবশ্য অন্যরকম ফল হতে পারত বলে বিশ্লেষকদের মত।

সৌম্যর আউট ঘিরে বিতর্ক মাথাচাড়া দেয় টিভি আম্পায়ার আলিম দারকে ঘিরে। রিপ্লে দেখতে যেয়ে তিনি আউটের শর্তের সবগুলো ধাপ যাচাই করেননি। সৌম্যর লেগ-বিফোরের উইকেট যাচাই করতে যেয়ে থার্ড আম্পায়ার দার ‘আল্ট্রা-এজ’ ধাপটি না দেখেই সৌম্যকে আউট ঘোষণা করে দেন।

২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আলিম দারের একাধিক বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের আম্পায়ারিং নিয়ে তখন তুলকালাম হয়ে যায় ক্রিকেট বিশ্বে। বিশ্ব ক্রিকেটের একটি বাজে দৃষ্টান্ত হয়ে আছে আলিম দার ও ইয়ান গৌল্ডের সেই ম্যাচের বিতর্কিত কাণ্ডগুলো। সেদিন অবশ্য দার ছিলেন অনফিল্ড আম্পায়ার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিম দারবাংলাদেশ ক্রিকেট দলবাংলাদেশ-ভারতবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT