চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ব্যাংকে নতুন দু’জন ডেপুটি গভর্নর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নতুন দুজনকে নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা হলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম সাজেদুর রহমান খান। তাদের দুজনকেই চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁদের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।

চুক্তি অনুযাযী, ৬২ বছর বয়স পর্যন্ত তাঁরা ডেপুটি গভর্নরের দায়িত্বে থাকতে পারবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাকাবের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাজেদুর রহমান খানকে তার বর্তমান পদ হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর অনুচ্ছেদ ১০(৪) অনুযায়ী, যোগদানের তারিখ হতে তার বয়স ৬২ বছর পূর্তি অর্থাৎ ১ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমানকে তার বর্তমান পদ হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর অনুচ্ছেদ ১০(৪) অনুযায়ী, যোগদানের তারিখ হতে তার বয়স ৬২ বছর পূর্তি অর্থাৎ ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকে দুজন ডেপুটি গভর্নর রয়েছেন। এই দুজনকে নিয়ে বাংলাদেশে ব্যাংকে এখন ডেপুটি গভর্নর হলেন চারজন। এই চারজনের মধ্যে এস এম মনিরুজ্জামানের মেয়াদ শেষ হবে আগামী মাসে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুজিব, আওয়ামী লীগ ও রাজনৈতিক প্রতিপক্ষ

পরবর্তী

শাস্ত্রীকে নিয়ে ভারতীয়দের ঠাট্টা চলছেই

পরবর্তী

শাস্ত্রীকে নিয়ে ভারতীয়দের ঠাট্টা চলছেই

২৫টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা, ইভিএমে ভোট

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT