চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: নর্থ কোরিয়ার বিরুদ্ধে মামলা করবে এফবিআই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ২৩, মার্চ ২০১৭
অর্থনীতি
A A

নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পেছনে নর্থ কোরিয়াকে সন্দেহ করছে এফবিআই। সেই ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলারের বিরাট চুরির পেছনে চীনের দালালদেরও হাত ছিল বলে সন্দেহ করা হচ্ছে।

এ ঘটনায় নর্থ কোরিয়া সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনজীবীরা মামলা দাঁড় করাচ্ছেন – মার্কিন গণমাধ্যমের বরাতে এমনটাই জানিয়েছে ডয়চে ভেলে।

ওয়াল স্ট্রিট জার্নাল রিজার্ভ চুরির ঘটনা সম্পর্কে জানেন, এমন কর্মকর্তাদের সূত্র থেকে বলেছে, ফেডারেল আইনজীবীদের বিশ্বাস, চীনা দালালরা বাংলাদেশ ব্যাংকের অর্থ লুট করতে পিয়ংইয়াংকে সাহায্য করেছে। এই মামলাটি দায়ের হলে শুধু নির্দিষ্ট কয়েকজন নর্থ কোরীয় কর্মকর্তা নন, পুরো দেশটাই জড়িয়ে যাবে। সংশ্লিষ্ট চীনের মধ্যস্বত্বভোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোও অভিযোগের আওতায় চলে আসবে।

এই মামলার পাশাপাশি ফেডারেল রিজার্ভ পর্যায়ে দালালি ব্যবস্থায় নিষেধাজ্ঞা আরোপের কথাও ভাবছে মার্কিন কোষাগার।

গত মঙ্গলবার জনগণের উদ্দেশ্যে দেয়া এক বিবৃতিতে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসএ’র উপ-পরিচালক রিচার্ড লেজেট জানান, ধারণা করা হচ্ছে রিজার্ভ চুরির সঙ্গে নর্থ কোরিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে। এরপরই এফবিআইয়ের মামলা করার পরিকল্পনাটি প্রকাশ পেল।

বেসরকারি কিছু অনুসন্ধানী সংস্থাও বহুদিন ধরে দেশটির জড়িত থাকার বিষয়ে সন্দেহ করে আসছে।

Reneta

এর আগে গত মে মাসে বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় আন্তর্জাতিক তদন্তকারীরা তিনটি হ্যাকার গ্রুপের সংশ্লিষ্টতার তথ্য পান। বিশ্বজুড়ে আলোচিত এই সাইবার আক্রমণের তদন্তকারীরা জানান, এ তিনটি গ্রুপের মধ্যে একটি পাকিস্তানের এবং অন্যটি নর্থ কোরিয়ার।

বাংলাদেশ নিয়োজিত সিলিকন ভ্যালির সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ারআই’র তদন্তে এই তথ্য মিলেছে বলে বিশ্বের বাণিজ্য সংবাদ বিষয়ক অন্যতম শীর্ষ সংস্থা ব্লুমবার্গ তখন জানায়। তবে অন্য হ্যাকার গ্রুপটি কারা এবং কোন দেশের, তা তখন নিশ্চিত হতে পারেননি ফায়ারআই’র তদন্তকারীরা।

ফায়ারআই’র দুজন কর্মকর্তা ওই সময় ব্লুমবার্গকে বলেন, পাকিস্তান এবং নর্থ কোরিয়ার দু’টি হ্যাকার গ্রুপ এই সাইবার চুরিতে জড়িত বলে ফরেনসিক পরীক্ষায় তারা তথ্য পেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকরিজার্ভ চুরিহ্যাকিং
শেয়ারTweetPin

সর্বশেষ

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬

ইউরোপীয় লিগগুলো কেন ইনফান্তিনোর উপর চাপ বাড়াচ্ছে?

আগস্ট ৭, ২০২৬

আসামের বন্যার্তদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT