চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-বুলগেরিয়া ৩টি সমঝোতা চুক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ২০, মে ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশ ও বুলগেরিয়ার সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য তিনটি সমঝোতা স্মারকে সই করেছে দুই দেশ।বাংলাদেশ ও বুলগেরিয়ার সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য তিনটি সমঝোতা স্মারকে সই করেছে দুই দেশ।

শুক্রবার সোফিয়ায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকের পর তাদের উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারকে সই হয়।

বুলগেরিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরের পর পররাষ্ট্র সচিব শহীদুল হক ও প্রধানমন্ত্রীর  প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের চুক্তির বিভিন্ন বিষয় জানান। স্বাক্ষরিত তিন সমঝোতা স্মারকের মধ্যে ছিল- বাংলাদেশ-বুলগেরিয়ার সরকারের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, এটি সই করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক ও বুলগেরিয়ার অর্থনীতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী দানিয়েলা ভেজিয়েভা।

বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও বুলগেরিয়ার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতামূলক সমঝোতার স্মারক, এটি সই করেন বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী ও বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ভ্যালেন্টিন পোরিয়াজভ।

বাংলাদেশের এসএমই ফাউন্ডেশন ও বুলগেরিয়ার স্মল অ্যান্ড মেডিয়াম এন্টারপ্রাইজেস প্রমোশন এজেন্সির মধ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সহযোগিতা বিষয়ক স্মারক, এটি সই করেন বাংলাদেশের পক্ষে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুল ইসলাম ও বুলগেরিয়ার এসএমই প্রমোশন এজেন্সির নির্বাহী পরিচালক মারিয়াতা জাহারিয়েবা ।

অর্থনৈতিক সহযোগিতার সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব শহীদুল হক ও বুলগেরিয়ার পক্ষে দেশটির অর্থনৈতিক উপমন্ত্রী দানিয়েলা  ভেজিয়েভা স্বাক্ষর করেন।

Reneta

বুলগেরিয়া রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকি বাংলাদেশের পক্ষে ও পররাষ্ট্র উপমন্ত্রী ভেলেন্তিন পরিয়াজভ দেশটির পক্ষে কূটনৈতিক সহযোগিতার সমঝোতা চুক্তিতে সই করেন। আর ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ে সমঝোতায় বাংলাদেশের পক্ষে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম ও বুলগেরিয়ার পক্ষে এসএমই প্রমোশন এজেন্সির নির্বাহী পরিচালক সই করেন।

অপর চুক্তিতে বাংলাদেশের পক্ষে এফবিসিসিআইয়ের প্রথম ভাইস  প্রেসিডেন্ট  মো. শফিউল ইসলাম ও বুলগেরিয়ার পক্ষে বিসিসিআইয়ের মহাসচিব ভাসিল তদোরভ স্বাক্ষর করেন। এছাড়া, অনুষ্ঠানে স্বাক্ষরিত হয় ফেডারেশন অব বাংলাদেশ  চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বুলগেরিয়ান  চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যেএকমাত্র সহযোগিতা চুক্তিটি। এটিতে স্বাক্ষর করেন বাংলাদেশের এফবিসিসিআইয়ের প্রথম ভাইস প্রেসিডেন্ট মো. শফিউল ইসলাম ও বুলগেরিয়ার পক্ষে বিসিসিআই মহাসচিব ভাসিল তোদোরভ।

এ সময় উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। গ্লোবাল উইমেন লিডারস ফোরাম উপলক্ষে গত বুধবার বুলগেরিয়ার রাজধানী  সোফিয়ায় যান প্রধানমন্ত্রী  শেখ হাসিনা। ওইদিনই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য  দেন  শেখ হাসিনা। সফর  শেষে শুক্রবার রাতে সোফিয়া  থেকে রওনা হয়ে শনিবার সকালে ঢাকা  পৌঁছনোর কথা রয়েছে  শেখ হাসিনার ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬

খুলনায় বস্তাবন্দী কিশোরীর লাশের পরিচয় শনাক্ত, বাবা-মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ

জুলাই ১১, ২০২৬

ইরানের কাছ থেকে হরমুজ প্রণালিতে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
অর্থোপেডিক চিকিৎসায় জাপান-চীনের রোগীদের আস্থার ঠিকানা বাংলাদেশ

অর্থোপেডিক চিকিৎসায় জাপান-চীনের রোগীদের আস্থার ঠিকানা বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT