চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি ‘তথ্যটি ভুল’

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হেরে সিরিজ খোয়ানোর পর বাংলাদেশের কিছু সংবাদমাধ্যম প্রচার করে ২০২৭ ছেলেদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি টিম টাইগার্স। এমন সংবাদের প্রতিবাদ পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানিয়েছে, কোয়ালিফাই করতে না পারা সম্পর্কিত সংবাদটি সঠিক নয়। সংবাদ পরিবেশনে দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

কিছু প্রতিবেদনে দলের ম্যাচ এবং র‍্যাঙ্কিং সম্পর্কে ভুল বা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপিত হয়েছে, সেই বিষয়টি পরিষ্কার করেছে বিসিবি। আইসিসি ফিউচার ট্যুরস প্রোগ্রামের (এফটিপি) অধীনে বাংলাদেশ ১৪ অক্টোবর ২০২৫ থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত দেশে-বিদেশে মিলিয়ে ২৪টি ওয়ানডে খেলবে। এ সময়টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়টির শেষে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে থাকা শীর্ষ ৮টি দল (স্বাগতিক সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে বাদে) সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে।

এই ম্যাচগুলো আইসিসি এফটিপির দ্বিপাক্ষিক সিরিজের অংশ এবং ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নির্ধারণে সরাসরি ভূমিকা রাখবে। শীর্ষ আটে থাকা এবং সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় র‍্যাঙ্কিং পয়েন্ট পেতে সিরিজগুলো টিম টাইগার্সকে সাহায্য করবে।

চলতি আইসিসি ওয়ানডে চক্রে বাংলাদেশের আরও ৮টি সিরিজ বাকি আছে। যারমধ্যে ৫টি সিরিজ ঘরের মাঠে ও ৩টি প্রতিপক্ষের মাঠে খেলবে টিম টাইগার্স। আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মাটিতে খেলবে বাংলাদেশ। ঘরে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে।

যে আট সিরিজে এখনও ২৪ ওয়ানডে খেলা বাকি বাংলাদেশের। যারমধ্যে ৮টি ম্যাচ প্রতিপক্ষের মাঠে ও ১৫টি ম্যাচ ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। তারপর জানা যাবে আসছে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারল কিনা।

বিসিবি সব পেশাদার মিডিয়া এবং প্ল্যাটফর্মকে নির্ভুল রিপোর্টিংয়ে এবং দায়িত্বশীলতা নিশ্চিতের অনুরোধ করেছে। ম্যাচ এবং সিরিজে যোগ্যতা সম্পর্কিত খবর প্রকাশের আগে বিসিবি থেকে যাচাই করার আহ্বানও জানিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআফগানিস্তানবাংলাদেশবিশ্বকাপবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হবিগঞ্জে বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে মাইকিং

জুলাই ২৯, ২০২৬

আরএমপির অভিযানে বেরিয়ে এলো কুরিয়ার ভ্যানের গোপন চালান

জুলাই ২৯, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক কিসমত খন্দকার মারা গেছেন

জুলাই ২৯, ২০২৬

পবিপ্রবিতে শিক্ষার্থীদের নবীণবরণে নিজদের উদ্ভাবিত জাতের গাছের চারা উপহার

জুলাই ২৯, ২০২৬

আইস্ক্রিনে আসছে সাদ-তুষির আলোচিত সেই ‘অ্যানি’ 

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT