চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ নয়, ভারত-পাকিস্তান সিরিজ শ্রীলঙ্কায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ন ২৩, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

দুই পক্ষে অনড় অবস্থানের কারণে ভেস্তে যাওয়া ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজটা অবশেষে হচ্ছে। তবে বাংলাদেশে না, হবে শ্রীলঙ্কায়।

দিন তিনেক আগে পশ্চিমবঙ্গের ইংরেজি দৈনিক ‘কলকাতা টেলিগ্রাফ’ খবর দিয়েছিলো প্রতিবেশি দুই দেশের (বাংলাদেশ-শ্রীলঙ্কা) যেকোনো একটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে জোর চেষ্টা চালাচ্ছে বিসিসিআই। শেষ পর্যন্ত লঙ্কাকেই বেছে নিয়েছে দুই বোর্ড।

দু’দেশের ক্রিকেটীয় সম্পর্কের অচলাবস্থা কাটে দুবাইয়ে আইসিসির হেড কোয়ার্টারে একটা বৈঠকের পরে। যে বৈঠকটা হওয়ারই কথা ছিলো না, সেটা হয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাইলস ক্লার্কের চেষ্টায়।

ভারত আর পাকিস্তান, দুই ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কায় এই সিরিজটা খেলতে রাজি। তবে দু’দেশের সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে তবেই সিরিজের যাবতীয় খুঁটিনাটি চূড়ান্ত করা হবে।

পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানকে আজ ডেকে পাঠিয়েছে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। আর পাকিস্তান সরকারের সিরিজটা করার অনুমতি দিয়ে দেওয়ার ভালো রকমের সম্ভাবনা রয়েছে।

২৫ নভেম্বর দুবাইয়ে ফিরবেন শাহরিয়র খান। জাইলস ক্লার্ক এবং ভারতীয় বোর্ড কর্মকর্তাদের সঙ্গে তখন আরো একদফা কথা বলবেন তিনি।

Reneta

২০১৩ সালের পর আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ক্রিকেটের এই দুই পরাশক্তি। ২০০৮ সালে মুম্বাই হামলার পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সিরিজ স্থগিত করেছিলো ভারত।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে দেশের মাটিতে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি পাকিস্তান। এর পর থেকে ‘হোম গাউন্ড’ সংযুক্ত আরব আমিরাতে খেলছে তারা। এই আরব আমিরাতেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতকে প্রস্তাব দেয় পাকিস্তান।

কিন্তু নিরাপত্তার কথা বলে সেই প্রস্তাব ফিরিয়ে দেয় ভারত। পাকিস্তানকে নিজ দেশে খেলার পাল্টা প্রস্তাব দেয় বিসিসিআই। একই কারণ দেখিয়ে ভারতের সিরিজ খেলতে অস্বীকার করে পাকিস্তান। দুই দেশের অনড় অবস্থানের কারণে ভেস্তে যায় দুই ক্রিকেট পরাশক্তির সিরিজ।

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে কোনো ব্যস্ততা নেই বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেটে। সেই সুযোগটাই নিতে যাচ্ছে ভারত-পাকিস্তান।

দুই দেশের মধ্যে শ্রীলঙ্কার কথাই বেশি জোর দিয়ে বলেছিলো কলকাতা টেলিগ্রাফ। কারণ হিসেবে পত্রিকাটি বলেছিলো, বাংলাদেশে বিপিএল চলবে। জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের টেস্ট সিরিজ রয়েছে। এছাড়া নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর স্থগিতের প্রসঙ্গও টানা হয়েছিলো সেই প্রতিবেদনে।

Jui  Banner Campaign
ট্যাগ: ভারত-পাকিস্তান ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT