চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ‘বাস্তব উদ্বেগ’ রয়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ১৯, মে ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতার বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘বাস্তব উদ্বেগ’ রয়েছে বলে মন্তব্য করেছেন একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা।

বুধবার এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমরা দেখতে চাই বাংলাদেশের নাগরিকরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছে।’

তিনি আরো বলেন ‘আমরা  এখনো দেখতে চাই যে বাংলাদেশে মানবাধিকার, বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা হচ্ছে, যেমনটা আমরা বিশ্বের অন্যান্য দেশেও দেখতে চাই’।

‘কাজেই এসব বিষয়ে এখনো আমাদের বাস্তব উদ্বেগ রয়েছে এবং তাতে পরিবর্তন আসেনি।’-বলেন কিবরি।

সম্প্রতি মার্কিন মুখ্য উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম ই টডে বাংলাদেশ সফর করে যাওয়ার পরপরই এই ধরণের বক্তব্য এলো।

এর আগে গত ৮ মে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ২০ জনেরও বেশি ব্লগার, লেখক, প্রকাশক, শিক্ষাবিদ এবং রাজনৈতিক কর্মী খুনের ঘটনা নিয়ে একটি সম্পাদকীয় প্রকাশ করে নিউইয়র্ক টাইমস।

‘বাংলাদেশ’স ডিসেন্ট ইনটু ল’লেসনেস’ শীর্ষক ওই সম্পাদকীয়তে শেখ হাসিনা সরকারকে ইসলামি চরমপন্থি দমনে কঠোর হওয়ারও আহ্বান জানানো হয়েছে। এছাড়াও সেখানে উঠে আসে বাংলাদেশে ইসলামি চরমপন্থিদের মাধ্যমে হত্যাকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও ট্রাইব্যুনালের বিষয়গুলো।

ট্যাগ: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিক্ষুক সনু নিগমের হাতে ১২ রুপি (ভিডিও)

পরবর্তী

বিপুল জয়ে আবার ক্ষমতায় মমতার ‍তৃণমূল

পরবর্তী

বিপুল জয়ে আবার ক্ষমতায় মমতার ‍তৃণমূল

লাঞ্ছনার শিকার শিক্ষক স্বপদে, পরিচালনা কমিটি বাতিল

সর্বশেষ

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT