চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ দলে ২০ অধিনায়ক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ন ০৩, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সাফ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে টুর্নামেন্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের হাতে ধরিয়ে দেয়া হল বাংলাদেশ ফুটবল দলের ২০ জনের চূড়ান্ত তালিকা। তাতে কোচ থেকে শুরু করে সবার নাম-পরিচয় থাকলেও লাল-সবুজদের অধিনায়ক কে সেটা বোঝা গেল না। কোচ জেমি ডে’কে অধিনায়ক বিষয়ে প্রশ্ন করতেই ফাটালেন বোমা!

ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরীকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন জেমি ডে। অধিনায়ক কে সেটা তালিকায় না থাকায় অনেকেই ধরে নিয়েছিলেন নাসিরই হচ্ছেন দলের অধিনায়ক। কিন্তু কোচ কৌতুকের সুরে জানালেন, ‘বাংলাদেশ দলের ২০ জনই অধিনায়ক।’

কৌতুকের সুরে বললেও আসলে তার কথায় যে গুরুত্ব আছে সেটা বোঝা গেল পরের কথাতেই, ‘জাতীয় দলের গুরুত্ব অনেকখানি। তাই প্রত্যেকেই এখানে অধিনায়ক। সবাইকে সমানভাবে খেলতে হবে। সমান দায়িত্ব নিতে হবে।’

এশিয়ান গেমসে খেলা বেশিরভাগ সদস্যকে রেখেই সাফের দল সাজিয়েছেন জেমি ডে। তাতে দলে তারুণ্যের ছড়াছড়ি। তারুণ্য নির্ভর দল হলেও দায়িত্ব যে বিশাল সেটা বোঝাতেই যেন ম্যাচ অনুযায়ী অধিনায়কের আর্মব্যান্ডও বদল করার পক্ষপাতী কোচ।

ম্যাচ অনুযায়ী অধিনায়ক বদলের রীতি কিন্তু খুব একটা নতুন নয়। রাশিয়া বিশ্বকাপে একেক ম্যাচে একেকজনকে দায়িত্ব দিয়েছিলেন ব্রাজিল কোচ টিটে। তাতে যে একেবারে ব্যর্থ ছিলেন এমনও নয়। সেই নীতিই যেন সাফে প্রবর্তন করার পক্ষে জেমি ডে।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ ফুটবল দললিড স্পোর্টসসাফ ফুটবল-২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, এটা বলিনি: ইসি সচিব

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT