চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ দলে কি এখনো ফিটনেসের পুরনো সমস্যা?

সাবিত খানসাবিত খান
৯:৫৮ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ দলে কি ফিটনেসের পুরনো সমস্যা? নাকি কন্ডিশন? অথবা অন্যকিছু?

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে টাইগারদের বড় সমস্যা সেরা একাদশের কয়েকজন খেলোয়াড়কে হারানো। ইনজুরির কবলে একসাথে তিনজনের একাদশ থেকে ছিটকে যাওয়ায় একটা প্রশ্ন আসছে: ‘এখনো কি ফিটনেসের পুরনো সমস্যাতেই জর্জরিত টাইগাররা?’ নাহলে এই সফরের মাঝে বা আগেই ইনজুরির কবলে পড়ার সংখ্যাতো কম নয়। সবমিলিয়ে ১০ জন!

প্রশ্ন উঠলেও এর জন্য ফিটনেসের কোন সমস্যা দেখছেন না বিসিবি সংশ্লিষ্টরা। ‘তাৎক্ষণিক এমন আঘাতকে’ ফিটনেসের দুর্বলতা বলতে নারাজ তারা। এর পেছনে বরং তারা নিউজিল্যান্ড কন্ডিশনের ভিন্নতা বা টাইগারদের ‘জান দিয়ে দেওয়ার’ মতো প্রবণতার কথাই বলছেন।

এই সফরে টাইগারদের ইনজুরির তালিকা রেকর্ড বুকে স্থান পাবার মতোই। দ্বিপাক্ষিক কোন সিরিজে এতোজনের একসঙ্গে ইনজুরির শিকার হওয়ার উদাহরণ নেই। টেস্ট স্কোয়াডের ১৫ জন নিয়ে ওয়েলিংটন এবং ক্রাইস্টচার্চে খেলছে বাংলাদেশ। ওয়েলিংটন টেস্ট থেকেই শুরু হয় ইনজুরির মিছিল। প্রথমে ইমরুল কায়েস, পরের দিন অধিনায়ক মুশফিকুর রহিম এবং বৃহস্পতিবার ক্রাইস্টচার্চ টেস্টের আগের দিন যখন মুমিনুল হক সৌরভও বুকে ব্যথা নিয়ে ছিটকে যান।

এই ইনজুরি ফিটনেসের দুর্বলতার কারণে কিনা প্রশ্নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এগুলো তাৎক্ষণিক অনফিল্ড ইনজুরি। এইসব ইনজুরিগুলোর সাথে ফিটনেসের দুর্বলতার কোন সম্পর্ক নেই।’

“এগুলো ‘এ্যাকুইট ইনজুরি’। কিউই পেসারদের দ্রুতগতির বাউন্সারের সাথে ব্যাটে-বলে করতে না পারার কারণেও এমনটি হচ্ছে,” মন্তব্য করে তিনি বলেন, ‘বলের আঘাতে তাৎক্ষণিকভাবেই তারা ইনজুরিতে পড়েছেন। এগুলো এক্সটার্নাল ইনজুরি।’

Reneta

ওয়েলিংটন টেস্টে ব্যাটিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন মুশফিক ও ইমরুল। ওই টেস্টে ১৫৯ রানের দুর্দান্ত  ইনিংস খেলা মুশফিককে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়তে হয়। হেলমেটে বলের আঘাতে পড়ে যাওয়া মুশফিক ২০০৭ সালের পর এই প্রথম টেস্ট দলে নেই। বুকে ব্যথার কারণে দ্বিতীয় টেস্ট খেলতে পারছেন না টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক সৌরভ। মুমিনুলের বুকের এক্সরে করানোর পর ৭ দিনের বিশ্রামের পরামর্শ দেয়া হয়েছে। ২০১৩ সালের পর এই প্রথম টেস্টের বাইরে থাকছেন মুমিনুল।

বাংলাদেশ দলের মরিয়া চেষ্টাও তাদের ইনজুরিতে ফেলছে বলে অভিমত দেবাশীষের। তিনি বলেন, ‘তারা আসলে জান দিয়ে দিচ্ছে। ইনজুরিতে পড়াদের মধ্যে মোস্তাফিজ ছাড়া সবারই আঘাতজনিত ইনজুরি।’

জাতীয় দলের সাবেক ফিজিও বায়েজিদুল ইসলামও একই কথা বলছেন। বর্তমানে বিসিবি একাডেমির ফিজিও বায়েজিদুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এসবই অনফিল্ড ইনজুরি। নিউজিল্যান্ডের কন্ডিশনের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। বল হঠাৎ করেই উপরে উঠে যাচ্ছে। দ্রুতগতির বলের আঘাত মোকাবেলা করতে হচ্ছে ব্যাটসম্যানদের। এগুলো ফিটনেসের কোন সমস্যা নয়।’

তবে ইমরুল কায়েসের ইনজুরিটা আবার কিছুটা ভিন্ন। মুশফিকের ইনজুরির কারণে ইমরুল একটানা প্রায় দেড়শো ওভার উইকেটকিপিং করেছেন। খেলার এক পর্যায়ে দ্রুত রান নেওয়ার সময় ডাইভ দিতে গিয়ে  বাঁ ঊরুতে টান লাগে ইমরুলের।  তবে এটিকেও ফিটনেসের সমস্যা মানছেন না তারা। ইমরুলের এমন ইনজুরির পেছনে বরং দেবাশীষের কথাটাই খাটে, “তারা আসলে জান দিয়ে দিচ্ছে”।

টেস্ট দলে না থাকলেও ওয়ানডে ও টি২০তে একটি করে ম্যাচ না খেলা মোস্তাফিজের সমস্যাটি দেবাশীষ বা বায়েজিদের কাছে পরিষ্কার নয়। ইনজুরির কারণে পুরো ফিট না থাকলেও দলে রাখা হয় মোস্তাফিজকে।

মোস্তাফিজের বিষয়ে তারা জানান, মুস্তাফিজের ক্ষেত্রে ফিটনেস জনিত সমস্যা কিনা বা কী ধরণের সমস্যা তা এখান থেকে বলা সম্ভব নয়। তবে মোস্তাফিজের আঘাত কিন্তু শোল্ডারে নয়, পাঁজরে।

এই সফরের মাঝে বা আগেও ইনজুরির শিকার হয়েছে টাইগাররা। নিউজিল্যান্ডের সফরেই পুরো ক্রিকেট টিমের ওপর যেন ইনজুরি চেপে বসেছে। আগে ইনজুরিতে পড়েছেন মোস্তাফিজ-মাশরাফি-তামিম। অধিনায়ক মাশরাফির ডান কব্জির ওপরের অংশ চিড় দেখা দেয়। এ কারণে অন্তত ছয় সপ্তাহ তাকে মাঠের বাইরের থাকতেই হবে। আট সপ্তাহও লাগতে পারে। অধিনায়ক মাশরাফির বলেই উইলিয়ামসনের ক্যাচ ধরতে গিয়ে বাঁ-হাতের তালুতে ব্যথা পান তামিম ইকবাল। তবে শেষ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারছেন তিনি।

নিউজিল্যান্ড সফর শুরুর আগেই ইনজুরির তালিকায় যোগ হন পেসার মোহাম্মদ শহীদ, শফিউল ইসলাম, ইবাদত হোসেন, লেগ স্পিনার তানভীর হায়দার। বিপিএলে খেলতে গিয়েই তারা ইনজুরিতে পড়েন, ফলে নিউজিল্যান্ড সফরে দলে যোগ হওয়ার সম্ভাবনাও শেষ হয়।

শফিউল-শরীফদের ক্ষেত্রে কিন্তু আবার ফিটনেসের সমস্যা বা দুর্বলতা দেখছেন বায়েজিদ। তবে এক্ষেত্রে তিনি দায়ী করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) একটানা ম্যাচ খেলাকে। তাদের কয়েক ম্যাচ বিশ্রাম দিলে ইনজুরির সমস্যা হতো না বলে অভিমত বায়েজিদের। বিশেষ করে শরীফের ইনজুরিকে ‘খুবই ব্যাডলাক’ বলেন তিনি।

ইনজুরির এই মিছিলে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে একাদশে ঢুকছেন সৌম্য সরকার, নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত। আর টেস্ট অধিনায়ক মুশফিকের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। বাংলাদেশ সময় শুক্রবার ভোর চারটায় শুরু হবে ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের যে বার্তা দিলেন আইজিপি

এপ্রিল ২৫, ২০২৬

এসএসসির ‘প্রশ্নফাঁস’ সংবাদের বিষয়ে যা জানালো শিক্ষা বোর্ড

এপ্রিল ২৫, ২০২৬

ভুয়া বিজ্ঞাপনে ডিপফেক প্রযুক্তি: প্রতারক চক্র গ্রেপ্তার

এপ্রিল ২৫, ২০২৬

আন্তর্জাতিক মঞ্চে প্রিয়াম অর্চি: লন্ডনের দুই উৎসবে দুই ছবি

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে ইরানের দাবি ও আপত্তি

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT