চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ দলকে পূর্ণ নিরাপত্তা দেয়া হয়েছিল কিনা, খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ দলকে যথাযথ নিরাপত্তা দেয়া হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মসজিদে হামলার ঘটনা নিন্দনীয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: বিশ্ববাসী এই ঘটনা প্রত্যাশা করে না, আপনারা জানেন অস্ট্রেলিয়ান ক্রিকেট দল আমাদের দেশে আসার আগে আমাদের নিরাপত্তা নিয়ে নানান কথা বলেছিল। আমরা তাদেরকে বলেছিলাম, তারা পূর্ণ নিরাপদে থাকবে যেমনভাবে আমাদের ভিআইপিরা থাকেন, সেভাবেই থাকবেন। আমরা সেটা করেছি। কিন্তু নিউজিল্যান্ড কেন সেটা করেনি? তা জানি না।

তিনি বলেন, নিউজিল্যান্ডে বাংলাদেশ দলকে যথাযথ নিরাপত্তা দেয়া হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেইখানে কারা কারা গুলিবিদ্ধ হয়েছেন তা আমরা জানি এবং আমরা আরও জানতে চেষ্টা করছি। আমাদের ক্রিকেট টিম সিদ্ধান্ত নিয়েছে, তারা চলে আসবে।

শুক্রবার নিউজিল্যান্ডের স্থানীয় সময় বেলা দেড়টার দিকে মসজিদে নামাজ শুরুর ১০ মিনিটের মধ্যে একজন বন্দুকধারী সন্ত্রাসীর সিজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

নিউজিল্যান্ডের গণমাধ্যমের তথ্য অনুযায়ী জানা যায়, এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জন নিহত হয়েছে।

আরও পড়ুন

Advertisement

মসজিদে হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক ও নিন্দা

আমাদের জন্য ‘কালো দিন’: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

মসজিদে হামলাকারী চিহ্নিত, এক নারীসহ আটক ৪

ফেসবুকে লাইভ চালু করে মসজিদে হামলা করে হামলাকারী

একই সঙ্গে দুই মসজিদে হামলা, হামলাকারী অস্ট্রেলিয়ান

‘কালো পোশাকের বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের উপর…

ভয়ঙ্কর অভিজ্ঞতা: তামিম

ট্যাগ: স্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তানভীর-মেহজাবীনের প্রেম ও সম্পর্কের গল্প

পরবর্তী

ভয়াল অভিজ্ঞতা ও ক্রিকেটারদের ফেরা নিয়ে খালেদ মাসুদ যা বললেন

পরবর্তী

ভয়াল অভিজ্ঞতা ও ক্রিকেটারদের ফেরা নিয়ে খালেদ মাসুদ যা বললেন

নোবেলের উপর কেন ভরসা রাখলেন অনুপম?

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT